Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
রোজ খান একটা করে আমলকি, দাগছোপ দূর হয়ে ত্বক থাকবে ঝলমলে!
Amla Benefits for Skin in Bengali: আমলকির উপকারিতার সঙ্গে আমরা সকলেই পরিচিত। তবে শুধু যে স্বাস্থ্যের উপকার করে তা কিন্তু নয়, ত্বকের জন্যও সমান উপকারী এই ফল। আমলকির মধ্যে যে পরিমাণ ভিটামিন সি রয়েছে, তা আর কিছুতে নেই! এ ছাড়াও আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট, প্রয়োজনীয় বিভিন্ন ভিটামিন এবং খনিজ। যা নিঃসন্দেহে ত্বক ও শরীরের জন্য উপকারী।
প্রতিদিন নিয়ম করে আমলকি খেলে শরীরের পাশাপাশি ত্বকও সুস্থ থাকবে। জেনে নিন নিয়মিত আমলকি খেলে ত্বকের উপর কেমন প্রভাব পড়ে।

ত্বকের সুস্থ থাকে
আমলকি রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। যে কারণে এই ফল ফ্রি র্যাডিকাল থেকে ত্বকে যে অক্সিডেটিভ স্ট্রেস পড়ে, তা থেকে সুরক্ষা প্রদান করতে সাহায্য করে। ফলে ত্বক সুস্থ থাকে এবং ত্বকে বয়সের ছাপ পড়ে না।
কোলাজেন উৎপাদন বাড়ায়
ত্বকে কোলাজেনের পরিমাণ বাড়িয়ে তুলতে প্রয়োজন ভিটামিন সি। কোলাজেন হল এক ধরনের প্রোটিন, যা ত্বক টানটান রাখে এবং ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না। ভিটামিন সি সমৃদ্ধ আমলকি নিয়মিত খেলে কোলাজেন উৎপাদন বাড়বে, ফলে ত্বকে তারুণ্যতা বজায় থাকবে সবসময়। এছাড়াও, সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে ভিটামিন সি।
দাগছোপ কমায়
আমলকিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কালো দাগছোপ, পিগমেন্টেশন হালকা করতে সাহায্য করে। ফলে নিয়মিত আমলকি খেলে ত্বক ধীরে ধীরে উজ্জ্বল ও মসৃণ হবে।
প্রদাহ এবং ব্রণ কমায়
আমলকিতে প্রদাহ-বিরোধী (anti-inflammatory) এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণও রয়েছে, যা ত্বকের জ্বালাপোড়া, চুলকানি, লালচেভাব কমাতে সহায়তা করে। ব্রণ-সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি হতে দেয় না। ফলে র্যাশ, ব্রণের সমস্যা দূর করতেও সাহায্য করে এই ফল।
ডিটক্সিফিকেশন
আমলকি লিভারের কার্যকারিতা বাড়ায় এবং শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে। ফলে ত্বক ভেতর থেকে পরিষ্কার ও উজ্জ্বল হয়ে ওঠে।
জেল্লা বাড়ায়
আমলকির মধ্যে অ্যান্টি-অক্সিড্যান্ট, বিভিন্ন রকম ভিটামিন ও খনিজ রয়েছে। যা ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে, ত্বকে আর্দ্রতার পরিমাণ বাড়ায়। সামগ্রিক ভাবে ত্বককে ভাল রাখতেও সাহায্য করে।



Click it and Unblock the Notifications
