চামচের গুণে বাড়ান সৌন্দর্য

চামচ। এই ছোট্ট জিনিসটি দিয়ে বাড়াতে পারেন ত্বকের সৌন্দর্য। বিশ্বাস হচ্ছে না তো? পড়ে ফেলুন এই প্রবন্ধটি।

By Nayan Munshi

সবার রান্নাঘরে আর কিছু না থাকুক, একটা চামচ নিশ্চয় আছে। আর আপনাদের কি জানা আছে এই চামচই হয়ে উঠতে পারে আপনার ত্বকের সৈন্দর্যের চাবিকাঠি। বিশ্বাস হচ্ছ না তো। মনে মনে নিশ্চয় ভাবছেন চামচ দিয়ে আবার ত্বককে সুন্দর করবেন কীভাবে, তাই তো? শুনে আবকা লাগলেও এটা সত্য়ি যে এমনটা করা কিন্তু সম্ভব।

তাহলে ভাবছেন কী! এখুনই জেনে নিন না কীভাবে চামচের ব্য়বহারে বাড়াবেন সৌন্দর্য। একবার ভাবুন তো, এমনটা যদি আপনি করা শুরু করেন, তাহলে কত টাকাই না আপনি বাঁচাতে পারবেন। সত্য়িই এতদিন এই সামান্য় জিনিসটার দিকে একবার নজর না ফিরিয়েই আমাদের সব গুরুত্ব গিয়ে পড়ত অন্য়সব বিউটি টুলসের উপর। একবার এই লেখাটি পড়ে ফললে দেখবেন আপনার ধারণা কেমন বদলে যাচ্ছে।

চামচের সাহায্য়ে একাধিক কাজ করা সম্ভব। তাহলে আপেক্ষা কিসের আজ থেকই চামচকে কাজে লাগিয়ে দিন না মেকআপের কাজে!

সৌন্দর্য বাড়াতে চামচের কারসাজি।

১. ফোলা চোখের সমস্য়ায়:

১. ফোলা চোখের সমস্য়ায়:

রাতে ঘুম ঠিক না হলে অথবা অনেকক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকলে চোখের যা হাল হয়, তা বলার নয়। চোখ দুটো যেন চকলেট বোমার মতো ফুলে থাকে। এমন ক্ষেত্রে চামচ আপনার মুশকিল আসান করে দিতে পারে। কীভাবে? যখনই এমনটা হবে একটা ঠান্ডা চামচ নিয়ে তার উত্তল দিকটা চোখের উপর রাখুন। দেখবেন চাখের পলকেই সমস্য়া কেমন কমতে শুরু করেছে।

২. পাখনার মতো লাইনার পেতে পারেন:

২. পাখনার মতো লাইনার পেতে পারেন:

সুন্দর আইলাইনার পেতে চামচের ধার দারুন কাজে আসে। আর এমনটা সেই প্রাচীন কাল থেকে করে আসছেন মহিলারা। আসলে চামচের গরনের কারণে এমনটা করা খুব সহজ হয়।

৩. বহিরাবয়ব ঠিক রাখতে সাহায্য় করে:

৩. বহিরাবয়ব ঠিক রাখতে সাহায্য় করে:

দেহের আবয়েব ঠিক রাখতে চামচের জুড়ি মেলা ভার। তাই যারা প্রথমবার এমনটা করছেন তারা এই কাজে চামচকে কাজে লাগাতেই পারেন। দেখবেন ভালো ফল পাবেন।

৪. ফেস মাসাজ করতে:

৪. ফেস মাসাজ করতে:

মুখে মাসাজ করতে ইচ্ছা হচ্ছে? চিন্তা কিসের, এক্ষুনি রান্নাঘর থেকে একটা ঠান্ডা চামচ আনুন আর সেটা দিয়ে সারা মুখে সুন্দর করে বোলাতে থাকুন। আসলে ঠান্ডা চামচ রক্ত চলাচল বাড়িয়ে দিয়ে ত্বককে সুন্দর করতে সাহায্য় করে।

৫. সঠিক মাস্কারা করুন চামচ দিয়ে:

৫. সঠিক মাস্কারা করুন চামচ দিয়ে:

একটা চামচ চোখর তলায় রাখুন। তরপর ধীরে ধীরে মাস্কারা লাগান। দেখবেন আগের মতো আর মুখে লেগে যাচ্ছে না মাস্কারা। এই পদ্ধতি তাদের জন্য় খুব কার্যকর যারা প্রতিবার মাস্কারা লাগানোর সময় মুখে ঠিক লাগিয়ে দেনই।

৬. সুন্দর আই ল্য়াশ পেতে পারেন:

৬. সুন্দর আই ল্য়াশ পেতে পারেন:

চোখের পাতার লোমকে সুন্দর করতে আবার পার্লারে ছুটছেন কেন, হাতের কাছে একটা চামচ থাকলেই চলবে। একথা সত্য়িই যে চামচ ব্য়বহার করে চোখর পাতা সুন্দর করা সম্ভব। কীভাবে করবেন? খুব সহজ! একটা হেয়ার ড্রায়ার দিয়ে চামচের নিচের অংশটা সামান্য় গরম করে নিন। তারপর সেটি অলতো করে আই ল্য়াশের উপর রেখে উপরের দিকে টানুন। তাহলেই দেখবেন কেল্লাফতে!

Story first published: Monday, January 9, 2017, 12:38 [IST]
X
Desktop Bottom Promotion