খুশকি থেকে চুল পড়া, সব সমস্যার দাওয়াই রয়েছে এই ঘরোয়া হেয়ার মাস্কে!

মহিলা-পুরুষ নির্বিশেষে চুল নিয়ে মাথাব্যথার শেষ নেই। নামীদামি প্রসাধনী ব্যবহার করেও লাভ হচ্ছে না। চুল সেই রুক্ষ-শুষ্ক হয়ে থাকছে, আরও বেশি চুল পড়ছে। অগত্যা ঘরোয়া টোটকাতেই ভরসা রাখতে হচ্ছে।

চুলের যত্নে ভরসা রাখতে পারেন অ্যালোভেরা এবং ফ্ল্যাক্সসিডের উপর। এই দুই প্রাকৃতিক উপাদানের সঙ্গে আরও কিছু জিনিস মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হেয়ার মাস্ক। চুল পড়া, খুশকি-সহ যাবতীয় সমস্যা নির্মূল হবে এই ঘরোয়া হেয়ার মাস্কের গুণে।

Aloe vera and flaxseed hair mask

অ্যালোভেরা এবং ফ্ল্যাক্সসিড হেয়ার মাস্ক

উপকরণ - এক টেবিল চামচ ফ্ল্যাক্সসিড, এক কাপ জল, ২-৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল।

সসপ্যানে এক কাপ জলে ফ্ল্যাক্সসিড দিয়ে ফোটান। ঘন ঘন নাড়তে থাকুন। জেলের মতো ঘন হয়ে এলে আঁচ বন্ধ করে দিন। ঠাণ্ডা করে এতে অ্যালোভেরা জেল মিশিয়ে নিন ভালো ভাবে। একটি পরিষ্কার কাঁচের জারে এই মিশ্রণটা ঢেলে রাখুন।

হেয়ার মাস্ক লাগানোর পদ্ধতি

প্রথমে চুল ভিজিয়ে নিন। তার পর ভেজা চুলে লাগিয়ে নিন এই হেয়ার মাস্ক। চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত ভালো করে লাগাতে হবে। রক্তসঞ্চালন বাড়াতে কয়েক মিনিট মাথায় ম্যাসাজ করুন। এর পর শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন। আধ ঘণ্টা পর হালকা গরম জলে চুল ধুয়ে নিন। সপ্তাহে একবার এই হেয়ার মাস্ক ব্যবহার করলেই ফল পাবেন!

অ্যালোভেরার উপকারিতা

চুলের পরিচর্যায় অ্যালোভেরার জুড়ি মেলা ভার। ভিটামিন এ, সি, ই সমৃদ্ধ অ্যালোভেরা মাথার ত্বক ও চুলে পুষ্টি যোগায় এবং আর্দ্রতা বজায় রাখে, চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুল মসৃণ ও ঝলমলে রাখে। চুল পড়া, খুশকি, দু'মুখো চুল-সহ যাবতীয় সমস্যা নির্মূল হবে অ্যালোভেরার গুণে।

ফ্ল্যাক্সসিডের উপকারিতা

ফ্ল্যাক্সসিডে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন বি। এই বীজ স্ক্যাল্প ও চুলকে আর্দ্র রাখে, চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে, চুল কোমল ও মসৃণ রাখে। অ্যালোভেরার মতো ফ্ল্যাক্সসিডও চুল পড়া, খুশকি, চুল ভাঙা, দু'মুখো চুলের সমস্যা দূর করে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Story first published: Thursday, February 1, 2024, 22:59 [IST]
X
Desktop Bottom Promotion