Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Almond Face Packs : উজ্জ্বল ত্বক পেতে দামি দামি প্রোডাক্ট নয়, ব্যবহার করুন আমন্ডের ফেস প্যাক!
আমন্ড কেবল খাবারের স্বাদই বাড়ায় না, ত্বকের নানা সমস্যারও সমাধান করে। ভিটামিন ই সমৃদ্ধ আমন্ড ব্রণ-পিম্পল, দাগছোপ কমানোর পাশাপাশি ত্বক কোমল ও মসৃণ করে তোলে। এছাড়াও, আমন্ডের অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য মুখের বলিরেখা কমাতে সাহায্য করে। এককথায় বলতে গেলে, ত্বকের লাবণ্য তারুণ্য ও উজ্জ্বলতা বজায় রাখতে আমন্ড দারুণ কার্যকরী। তাই রোজ আমন্ড খাওয়ার পাশাপাশি ত্বকে ওপর প্রয়োগও করতে পারেন।

সুন্দর ত্বক পেতে আজ থেকেই ব্যবহার করুন আমন্ডের ফেস প্যাক। তাহলে জেনে নিন, আপনার ত্বকের ধরন অনুযায়ী কী ভাবে বানাবেন আমন্ডের ফেস প্যাক -

ড্রাই স্কিনের জন্য আমন্ড ফেস প্যাক
ভিটামিন ই সমৃদ্ধ আমন্ড নিয়মিত ব্যবহার আপনার ত্বকে পুষ্টি যোগায় এবং ত্বক নরম করে।
এক চা চামচ ওটসের গুঁড়ো, এক চা চামচ আমন্ড পাউডার এবং ১-২ চা চামচ কাঁচা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। প্যাকটি সারা মুখে লাগিয়ে বৃত্তাকার গতিতে আলতোভাবে ম্যাসাজ করুন। ১৫ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

তৈলাক্ত ত্বকের জন্য আমন্ড ফেস প্যাক
তৈলাক্ত ত্বকে ধুলো-ময়লা চেপে বসে, যে কারণে এই ধরনের ত্বকে ব্রণ হয়ে বেশি। এই ফেস প্যাকটি ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে এবং ত্বকের ময়লা দূর করতেও সাহায্য করে।
এক চা চামচ মুলতানি মাটি এবং ১-২ চা চামচ আমন্ড পাউডার মেশান। এতে কয়েক ফোঁটা গোলাপ জল দিয়ে স্মুথ পেস্ট তৈরি করুন। এই প্যাকটি সারা মুখে লাগিয়ে ১০ মিনিট রাখুন। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

সেনসিটিভ ত্বকের জন্য আমন্ড ফেস প্যাক
ত্বক উজ্জ্বল করতে এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন। দুই চা চামচ কাঁচা দুধ এবং এক চা চামচ আমন্ড পাউডার মেশান ভালভাবে। এই প্যাকটি সারা মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। তারপর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

ব্রণ সারাতে আমন্ড ফেস প্যাক
এই ফেস প্যাকটি ত্বক পরিষ্কার করতে সাহায্য করে, ত্বকের মৃত কোষ এবং ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর করে।
এক চা চামচ টক দই এবং এক চা চামচ আমন্ড পাউডার মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। প্যাকটি মুখে লাগিয়ে ১০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।



Click it and Unblock the Notifications