Aishwarya Rai: ৪৯-এও উপচে পড়ছে গ্ল্যামার! ঐশ্বর্যা রাইয়ের সৌন্দর্যের রহস্য কী? জেনে নিন

Aishwarya Rai Skincare Secrets in Bengali: বয়স ৫০ ছুঁইছুঁই। কিন্তু একটুও ভাটা পড়েনি তাঁর সৌন্দর্যে। বরং দিনে দিনে জেল্লা যেন বাড়ছে রাই সুন্দরীর। তাঁর রূপের ছটায় মুগ্ধ গোটা বিশ্ব। এর পিছনে আসল কারণ কী? এত বয়সেও কী ভাবে নিজেকে সুন্দর রাখেন অভিনেত্রী? এই কথা জানতে মন চায় সবার।

আজ আপনাদের জানাব ঐশ্বর্যা রাই বচ্চনের বিউটি সিক্রেট বা সৌন্দর্যের রহস্য। ঠিক কীভাবে ত্বকের যত্ন নেন নীল নয়না সুন্দরী? জেনে নিন আপনিও!

Aishwarya Rai Beauty Secret

ত্বকের পরিচর্যা
ঘরোয়া টোটকাতেই ভরসা রাখেন বিশ্বসুন্দরী। বেসন, হলুদ, দুধ, শশা, দইয়ের মতো উপাদান দিয়ে ত্বকের যত্ন নেন। ত্বক এক্সফোলিয়েট করার জন্য বেসন, দুধ এবং হলুদের মিশ্রণ ব্যবহার করেন। ত্বক ময়েশ্চারাইজ করতে টক দই এবং শসার ফেস মাস্ক লাগান। নিয়মিত মুখ ধোয়ার পর ময়েশ্চারাইজার প্রয়োগ করতে ভোলেন না অভিনেত্রী।

ডায়েট সিক্রেট
খাওয়াদাওয়াও রীতিমতো নিয়ম মেনে করেন। রোজকার ডায়েটই তাঁর সুন্দর ত্বক এবং স্বাস্থ্যের আসল রহস্য! সকালে উঠেই এক গ্লাস গরম জলে মধু আর লেবুর রস মিশিয়ে খান। কোনও দিনও ব্রেকফাস্ট বা প্রাতরাশ বাদ দেন না। উচ্চ ফ্যাট ও শর্করা যুক্ত খাবার একেবারেই খান না। সেদ্ধ শাকসবজি, তাজা ফল এবং ফলের রস তাঁর রোজের খাদ্যতালিকার অংশ।

এমনকী সাদা ভাতের চেয়ে, ব্রাউন রাইস তাঁর বেশি পছন্দের। কারণ এতে থাকে উচ্চ ফাইবার, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং ফ্যাট পোড়াতেও সাহায্য করে।

ভাজাভুজি, জাঙ্ক ফুড, প্যাকেটজাত খাবার, সফ্ট ড্রিঙ্কস, অ্যালকোহল এবং ধূমপান থেকে শত হস্ত দূরে থাকেন অভিনেত্রী। নিয়মিত প্রচুর ফলমূল, শাকসবজি খান। বাড়ির রান্না করা খাবারই বেশি পছন্দ তাঁর। ত্বক ও শরীর হাইড্রেট রাখতে সারা দিনে প্রচুর জল পান করেন।

ফিটনেস সিক্রেট
অভিনেত্রীর কথায়, তিনি কোনওদিনই সে ভাবে ফিটনেস ফ্রিক ছিলেন না। আজকাল খুব কমই যোগব্যায়াম করেন। তবে যখন নিয়মিত ফিল্ম করতেন, তখন তিনি রোজ সকালে কিছুটা সময় হাঁটতে যেতেন। কিছুক্ষণ যোগব্যায়াম করতেন।

X
Desktop Bottom Promotion