Winter skin care: বায়ুদূষণের প্রভাব পড়ে ত্বকেও, শীতের শুরুতেই শুষ্ক ত্বক থেকে পান মুক্তি

By Bhagysree Sarkar

Winter skin care: ক্রমশ বাড়ছে বায়ুদূষণের থাবা (Air pollution)। যাতে স্বাভাবিকভাবেই জন্মাচ্ছে নানান স্বাস্থ্যব্যাধি। তবে দ্রুত ক্রমবর্ধমান দূষণের কারণে শুধু স্বাস্থ্যই নয়, ত্বকও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতিতে সময় থাকতেই স্বাস্থ্যের পাশাপাশি ত্বকেরও বিশেষ যত্ন নেওয়া জরুরি (Skin care is important)। অতিরিক্ত দূষণ ও সূর্যের আলোর কারণে ত্বক হয়ে পড়ে প্রাণহীন। সঙ্গেই মুখের উজ্জ্বলতা হারায় ও বয়সের আগেই বলিরেখা দেখা দিতে শুরু করে।

এমন পরিস্থিতিতে ত্বকের যত্নের রুটিন (Skin care routine) নিয়মিত মেনে চলতে হবে। এতেই মিটবে ত্বক যাবতীয় সমস্যা। ত্বকের যত্নের রুটিনের একটি গুরুত্বপূর্ণ অংশ হল স্ক্রাব (An important part of skin care routine is scrub)। মুখের ত্বক স্ক্রাব করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এটি মুখের ত্বককে এক্সফোলিয়েট (Exfoliate the skin) করার সঙ্গে মৃত কোষগুলিকে দূর করে, ত্বককে পরিষ্কার করে, বর্ণের উন্নতি করে। যা ত্বককে সুস্থ ও সর্বদা তরুণ রাখতে সাহায্য করে। আসুন ঘরেই তৈরি কিছু ফেস স্ক্রাব (Homemade face scrub) সম্বন্ধে আজ জেনে নেওয়া যাক, যা আপনার ত্বকে আনবে বাড়তি উজ্জ্বলতা (Will bring extra radiance to the skin)।

face scurb
  • রাইস ফ্লাওয়ার স্ক্রাব

চালের আটায় এক টেবিল চামচ মধু মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। এবার সার্কুলার মোশনে স্ক্রাবিং করে মুখ থেকে স্ক্রাব তুলে ফেলুন। এই রাইস ফ্লাওয়ার স্ক্রাব আপনার মুখের নিস্তেজভাব কমাবে এবং মুখের উজ্জ্বলতা ফিরিয়ে আনবে।

  • কফি স্ক্রাব

শীতে ত্বককে সুস্থ রাখতে কফি স্ক্রাবও দারুণ উপকারী। এজন্য দুই টেবিল চামচ কফি নিন, এতে এক টেবিল চামচ অ্যালোভেরা জেল যোগ করুন। এবার দুই টেবিল চামচ নারকেল বা অলিভ তেল মেশান। সঙ্গে এক ফোঁটা এসেনশিয়াল অয়েল যোগ করে একসাথে মেশান। এই স্ক্রাবটি মুখে ও ঘাড়ে লাগান। ৫ মিনিট পর আলতো করে ঘষে মুখ ধুয়ে ফেলুন। এই স্ক্রাব ত্বকের মৃত কোষ দূর করে মুখের রক্ত সঞ্চালন উন্নত করে, যা ত্বকে উজ্জ্বলতা আনে।

  • অলিভ অয়েল স্ক্রাব

অলিভ অয়েল স্ক্রাবও আপনার জন্য একটি দুর্দান্ত বিকল্প। এজন্য এক টেবিল চামচ অলিভ অয়েল, মধু ও চিনি মিশিয়ে মুখে লাগান। এবার ১৫ মিনিট রেখে দিন। সার্কুলার মোশনে হাতের তালু দিয়ে মুখ স্ক্রাব করে মুখ পরিষ্কার করে নিন। এবার ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি মুখের রক্ত সঞ্চালন উন্নত করে, ত্বকের উজ্জ্বল বাড়িয়ে তোলে।

  • মুগ ডাল স্ক্রাব

এজন্য প্রথমে মুগ ডাল পিষে গুঁড়ো করে নিন। এক টেবিল চামচ মধু ও সামান্য কাঁচা দুধ যোগ করে মেশান। এবার মুখে ২ থেকে ৩ মিনিট লাগানোর পর স্ক্রাবিং করে মুছে ফেলুন। এটি ট্যান দূর করে এবং ত্বকে উজ্জ্বলতা আনে।

Story first published: Thursday, November 28, 2024, 17:43 [IST]
X
Desktop Bottom Promotion