Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Acne: শীতে মুখে ব্রণর সমস্যায় জেরবার, নেপথ্য কি রয়েছে খুশকি? জানুন বিশেষজ্ঞদের পরামর্শ
Acne: বর্তমানে নারী পুরুষ নির্বিশেষে সকলেই রূপচর্চা করে থাকেন। কিন্তু তারপরও ত্বকের সমস্যা মেটার নাম নেয় না। তবে এসবের মধ্যে অত্যন্ত বিরক্তকর ও যন্ত্রণাদায়ক একটি সমস্যা হল ব্রণ (Acne)। নারী-পুরুষ নির্বিশেষে সকলেই কখনও না কখনও এই সমস্যায় ভুক্তভুগি। এর মূল কারণ হল, অস্বাস্থ্যকর জীবনযাপন, অনিয়মিত খাওয়াদাওয়া, বাইরের তেল-মশলাদার খাবার, জল কম খাওয়া এবং সর্বোপরি ত্বকের যত্ন (Skin care) না নেওয়া। তবে বর্তমানে এই সমস্যাটি কেবল মুখের ত্বকের মধ্যেই সীমাবদ্ধ নেই। বরং এটি আপনার চুল এবং মাথার ত্বকের সাথেও সম্পর্কিত হতে পারে।
অনেক কারণেই আমাদের ত্বকে ব্রণ হয়। বিশেষ করে ত্বক যদি তৈলাক্ত হয়, তা হলে ব্রণর পরিমাণ যেন আরও (Oily skin increases the amount of acne) বেড়ে যায়। এদিকে তৈলাক্ত মাথার ত্বক এবং খুশকিও ব্রণের একটি প্রধান কারণ (Dandruff is also a major cause of acne) হতে পারে। আসুন এই সমস্যার কারণ, প্রভাব এবং সমাধান সম্পর্কে জেনে নিই।

ছবি সৌজন্য- pexels
. তৈলাক্ত মাথার ত্বকে অতিরিক্ত সিবাম উৎপন্ন হয়, যা চুলকে আঠালো করার পাশাপাশি মুখের ত্বকের রন্ধ্রগুলিকেও আটকে দিতে পারে। এতে ব্রণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
. নিয়মিত চুল পরিষ্কার না করলে ময়লা এবং তেল জমে। এই ময়লা মুখে এলে ব্রণের সমস্যা আরও গুরুতর হয়ে ওঠে।
. খুশকির কারণে মাথার ত্বক থেকে মৃত কণা মুখে পড়ে। এগুলি রন্ধ্রগুলিকে বন্ধ করে দেয় এবং ত্বকে জ্বালাপোড়া ও প্রদাহ সৃষ্টি করতে পারে। যার ফলে ব্রণ হতে পারে।
- ব্রণের সমস্যা এড়ানোর উপায়:
. সঠিক শ্যাম্পু বেছে নিন
ব্রণর জন্য উপযুক্ত শ্যাম্পু ব্যবহার করুন, যা মাথার ত্বক থেকে অতিরিক্ত তেল এবং খুশকি দূর করতে সাহায্য করে। খুশকি-বিরোধী শ্যাম্পু একটি ভালো বিকল্প হতে পারে।
. চুলের পরিষ্কার-পরিচ্ছন্নতার যত্ন নিন
নিয়মিত চুল পরিষ্কার করুন। মাথার ত্বক থেকে তেল এবং ময়লা দূর করতে সপ্তাহে কমপক্ষে ২-৩ বার শ্যাম্পু ব্যবহার করুন।
. স্ক্যাল্প মাস্ক ব্যবহার করুন
নিম, অ্যালোভেরা এবং টি ট্রি অয়েলের মতো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি স্ক্যাল্প মাস্ক ব্যবহার করুন। এগুলি মাথার ত্বক সুস্থ রাখে।
. খাদ্যাভ্যাস উন্নত করুন
আপনার খাদ্যতালিকায় প্রোটিন, ভিটামিন এবং খনিজ পদার্থ অন্তর্ভুক্ত করুন। জাঙ্ক ফুড এবং ভাজা খাবার খাওয়া এড়িয়ে চলুন।
. নিয়মিত মুখ পরিষ্কার করা
দিনে দুবার মুখ ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে মুখের উপর মাথার ত্বকের ময়লার প্রভাব কমবে।



Click it and Unblock the Notifications