Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ত্বকের দাগ দূর করার ৭ টি সহজ পদ্ধতি
সারা মুখ দাগে ভরে গেছে? চিন্তা নেই উপায় আছে।
সোমবার অফিস যাচ্ছেন মেকআপ ছাড়া, তবুও আপনাকে দেখতে লাগছে অপূর্ব! এমনটা সম্ভব নাকি? অবশ্য়ই সম্ভব। তবে তার জন্য় আপনার ত্বক হতে হবে দাগহীন। তাই তো এই প্রবন্ধে এমন কিছু পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হল যা মেনে চললে আপনিও তাগহীন ত্বকের অধিকারী হতে পারেন। তাহলে অপেক্ষা কিসের, এখনই পড়ে ফেলুন বাকি প্রবন্ধটি।
ত্বকে আঘাত লাগলেই ভাইব্রাস টিসু কাজে লেগে যায় সেই ক্ষত সারাতে। শরীরে নিজস্ব এই মেকানিকেরা ক্ষত সারিয়ে দিলেও দাগটা সারাতে পারে না। ফলে ক্ষতের দাগগুলি থেকেই যায়। ক্ষত বলতে শুধু গভীর আঘাতকেই বেঝায় না, ব্রণর দাগ, পোকা কামড়ানোর দাগ, পোড়ার দাগ সবই কিন্তু মুখে নিজের উপস্থিতির ছাপ রেখে যায়। সব ক্ষেত্রেই যে দাগ এক ধরনের হবে, এমন নয় কিন্তু। কী কারণে ক্ষত সৃষ্টি হয়েছে, তার উপর নির্ভর করে দাগের ধরন। আর এক এক ধরনের দাগের জন্য় রয়েছে এক এক রকমের চিকিৎসা। তাই আপনার দাগ কেমন, সেটা বুঝে নিয়ে যদি যথাযথ চিকিৎসা শুরু করতে পারেন, তাহলে হাতেনাতে ফল পাবেন খুব অল্প দিনেই।
চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক দাগ কমানোর সহজ কিছু পদ্ধতি সম্পর্কে।

মধু:
ব্রণর কারণে হওয়া দাগ সারাতে মধুর কোনও বিকল্প নেই। মুখে গোলাকার ভাবে ধীরে ধীরে মধু লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর মুখটা ভালো করে ধুয়ে ফেলুন। রোজ এমনটা করলে দেখবেন দাগ কমে যাচ্ছে।

অলিভ অয়েল:
ভিটামিন-ই সমৃদ্ধ হওয়ায় দাগের চিকিৎসায় অন্য়তম জনপ্রিয় উপাদান হল এটি। অলিভ অয়েল শুধু দাগ কমায় না, সেই সঙ্গে ত্বককে নরম করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

লেবু:
এই ফলটিতে ব্লিচিং প্রপাটি থাকায় এটি দাগ কমাতে সাহায্য় করে। তবে লেবু, ত্বককে খুব শুষ্ক করে দেয়। তাই এটি মুখে লাগানোর পর মনে করে ময়েসচারাইজার লাগাবেন।

নারকেল তেল:
ভিটামিন- ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রপাটি থাকায় এই তেলটি মুখে লাগালে দাগ কমে যায়। এমনকি পুরানো দাগ কমাতেও এটি দারুন কাজে আসে। প্রসঙ্গত, এই তেলে লরিক, কেপরেলিক এবং কেপরিক অ্যাসিড থাকায় এটি যে কোনও ক্ষত তাড়াতাড়ি সারিয়ে ফেলতে সাহায্য় করে।

লাল চন্দন:
চিকেন পক্সের কারণে হওয়া দাগ সারাতে এটির কোনও বিকল্প নেই। এছাড়াও ব্রণের দাগ কমাতেও লাল চন্দন দারুন কাজে দেয়। সেই কারণেই তো চন্দন মহিলাদের এত প্রিয়। মধুর সঙ্গে লাল চন্দন মিশিয়ে মুখে লাগান। তাহলেই দেখবেন ত্বক কেমন উজ্জ্বল হয়ে উঠছে।

আলু:
চোখের তলায় কালি পড়েছে। চিন্তা নেই! পরিমাণ মতো আলু পিষে নিয়ে সেটা মুখে লাগান। ফল পাবেন হাতে নাতে। তবে রোজ এটি মুখে লাগাত হবে কিন্তু!

টমাটো:
টমাটোর মধ্য়ে রয়েছে ব্লিচিং এজেন্ট, তাই এটি থেতো করে মুখে লাগালে দেখবেন দাগ কেমন কমতে শুরু করেছে। এটি মুখে লাগিয়ে ২০ মনিট রেখে দিন। তারপর ধুয়ে ফেলুন।



Click it and Unblock the Notifications