Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ত্বকের জন্যে লেবুর খোসা ব্যবহার করার সাতটি টিপ্স
আমরা অনেকেই লেবুর রস ব্যবহার করে থাকি বিভিন্ন ত্বকের প্রতিকার হিসাবে কিন্তু খুব কমই আমরা লেবুর খোসা সৌন্দর্যের জন্যে ব্যবহার করে থাকি|
লেবুর খোসা এছাড়াও ভিটামিন সি ও আরও অন্যান্য পুষ্টিতে ভরপুর, তাই আপনি লেবুর খোসার, ত্বক ফর্সা করার বা ব্লিচ করার বৈশিষ্ট উপেক্ষা করতে পারবেন না| পরবর্তী ক্ষেত্রে আপনি যখন লেবুর থেকে রস বার করবেন, লেবুর খোসাগুলো ফেলে না দিয়ে শুকিয়ে নিতে ভুলবেন না| এই খোসাগুলো যখন শুকিয়ে যাবে, আপনি সেটিকে বেটে নিয়ে মিহি গুঁড়ো করে নিতে পারেন|
এই গুঁড়ো আপনার সেরা বন্ধু হতে পারে যদি আপনি ত্বকের যত্নের নিয়মগুলি মেনে চলেন| ফর্সা করার গুন্ ছাড়াও লেবুর খোসার আরও অনেক উপকারিতা আছে| আসুন আলোচনা করে নেওয়া যাক, ত্বকের ওপর লেবুর খোসা ব্যবহারের উপকারিতার কিছু টিপ্স|

টিপ # 1
একটি ছোট পাত্রে কিছু লেবুর খোসার গুঁড়া নিন এবং তার মধ্যে একটু নারকেলের জল যোগ করুন| যেই জায়গা গুলোয় আপনার মুখে ব্রণ হয়েছে সেই জায়গায় পেস্ট মাখিয়ে রাখুন| সারা রাত পেস্টটি মাখিয়ে রাখুন এবং সকালে ধুয়ে ফেলুন| এটা প্রতিদিন করলে, আপনার ব্রণ ফেটে যাবে এবং তার দাগও নিয়ন্ত্রণে থাকবে|
টিপ # 2
নরম এবং মসৃন ত্বকের জন্য, এই প্রতিকার মেনে চলার চেষ্টা করুন| এক চামচ লেবুর রসের সঙ্গে এক চামচ লেবুর খোসার গুঁড়া এবং কমলা লেবুর রস মিশিয়ে নিন| এই পেস্টটি আপনার মুখে তিরিশ মিনিট লাগিয়ে রাখুন তারপর ধুয়ে ফেলুন|
টিপ # 3
ত্বকে বলি রেখা প্রতিরোধ করতে হলে, লেবুর খোসার গুঁড়ার সঙ্গে পেঁপের রস মিশিয়ে নিন| এই মিশ্রণটি মুখ এবং গলায় লাগিয়ে নিন| মুখ ধুয়ে ফেলার পরে অলিভ অয়েল লাগিয়ে আপনার মুখকে আদ্রতাপূর্ণ করে নিন|
টিপ # 4
লেবুর খোসার গুঁড়া দিয়ে ত্বকের মরা কোষ দূর করা চেষ্টা করুন| এক চামচ লেবুর খোসার গুঁড়ার সঙ্গে এক চামচ সামুদ্রিক লবন ও গোলাপ জল মিশিয়ে নিন| এই মিশ্রণকে ছোবড়া হিসাবে ব্যবহার করে মুখের, ঘাড়ের এমনকি হাতের মরা কোষ দূর করুন| সপ্তায় একদিন এটি চেষ্টা করুন কিন্তু ত্বকের ওপর আলতো করে ঘসবেন|
টিপ # 5
লেবুর খোসা হোয়াইটেনিং এজেন্ট হিসাবে ভালো কাজ করে কারণ এতে সাইট্রিক অ্যাসিড আছে| আপনার যদি তৈলাক্ত ত্বক হয় তাহলে আপনি এই প্রতিকার চেষ্টা করতে পারেন| এক চামচ লেবুর খোসার গুঁড়ার সঙ্গে এক চামচ কাঁচা দুধ মিশিয়ে নিন| এই পেস্টটি মুখের ত্বকে লাগিয়ে নিয়ে আধ ঘন্টা পরে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন|
টিপ # 6
লেবুর খোসার কিছু প্রাকৃতিক ব্লিচিং বৈশিষ্ট আছে| শসার রসের সাথে একটু লেবুর খোসার গুঁড়া, গোলাপ জল এবং মুলতানি মাটি দিয়ে একটি মিশ্রণ তৈরী করুন| এই পেস্টটিকে একটি মাস্ক হিসাবে ব্যবহার করুন, এটি আপনার ত্বককে পরিষ্কার করে তুলবে|
টিপ # 7
এক চামচ চিনির সাথে এক চামুচ লেবুর খোসার গুঁড়া মিশিয়ে নিন| তার ওপরে একটু অলিভ অয়েল ছিটিয়ে নিন এবং পেস্ট বানিয়ে ফেলুন| খুব আলতো করে এবার আপনার শরীরে এই পেস্টটি ঘষতে পারেন|



Click it and Unblock the Notifications




