Tap to Read ➤

শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রোজ খান এই মশলাগুলি

ঠান্ডার সময় রোজ নির্দিষ্ট কয়েকটা মশলা খেলেই সুস্থ থাকতে পারবেন। জেনে নিন, কোন কোন মশলা আপনার স্বাস্থ্য ঠিক রাখতে পারে।
Purabi Jana
শীতকালে সর্দি, কাশি, গলা ব্যথা, বুকে কফ জমা, শ্বাসকষ্ট, বাতের ব্যথা বাড়ার মতো অনেক স্বাস্থ্য সমস্যা জাঁকিয়ে বসে। এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখা খুব জরুরি।
শীতের সময় আপনার দৈনন্দিন খাদ্যতালিকায় এমন কিছু খাদ্য অন্তর্ভুক্ত করুন, যাতে আপনি সুস্থ-সবল থাকতে পারেন।
এক কাপ জলে আদা থেঁতো করে দিয়ে ফোটান। এতে এক চামচ মধু মিশিয়ে পান করতে পারেন। গলা ব্যথার জন্য দারুণ কার্যকর এই পানীয়।
দারুচিনিও আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব উপকারি। এক কাপ জলে আদা দিয়ে ফোটান। এতে ১/২ চা চামচ দারুচিনি গুঁড়ো ও মধু মিশিয়ে পান করুন।
ব্যাকটেরিয়ারোধী বৈশিষ্ট্যের কারণে গোলমরিচ সর্দি, কাশি এবং ফ্লুর বিস্তার প্রতিরোধে সহায়তা করতে পারে। এক কাপ হলুদ দুধে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে পান করুন। দুধ না খেতে চাইলে চায়ের সঙ্গে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খেতে পারেন।
এক কাপ জলে আদা, এক চা চামচ হলুদ এবং অর্ধেক লেবু দিয়ে পান করুন। সর্দি, কাশিতে এই পানীয় ম্যাজিকের মতো কাজ করে।
এক কাপ জলে পাঁচটি লবঙ্গ এবং আটটি তুলসী পাতা দিয়ে ফুটিয়ে নিন। এতে সামান্য লবণ মেশান। কাশি থেকে মুক্তি পেতে প্রতিদিন এটি পান করুন। গলা ব্যথা হলে তুলসী জলে গার্গল করতে পারেন।