গরমকালে কম-বেশি সকলেই সানস্ক্রিন ব্যবহার করেন। কিন্তু শীতকালে রোদের তাপ কম ভেবে অনেকেই সানস্ক্রিন মাখার প্রয়োজন বোধ করেন না।
Purabi Jana
অনেকেই মনে করেন, শীতের সময় ত্বকে ট্যান পড়ে না, সূর্য রশ্মির কারণে ত্বকের ক্ষতি কম হয়। কিন্তু এই ধারণা একেবারেই ভুল।
অতিবেগুনি রশ্মির কারণে শীতেও ত্বকের সমান ক্ষতি হয়। তাই শুধু গরমকাল নয়, শীতকালেও সানস্ক্রিন মাখা সমান জরুরি।
মেঘলা দিনেও সূর্য রশ্মির প্রায় ৮০ শতাংশ পৃথিবীতে প্রবেশ করে। তাই, সূর্যের ক্ষতিকর রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করতে সানস্ক্রিন লোশন অত্যন্ত জরুরি।
সূর্যের রশ্মির কারণে হওয়া ত্বকের বিবর্ণতা এবং কালো দাগছোপ রোধ করতে পারে সানস্ক্রিন।
সানস্ক্রিন একশো শতাংশ ট্যান প্রতিরোধ করতে পারে না ঠিকই, কিন্তু সানস্ক্রিন মেখে রোদে বেশিক্ষণ থাকলে ত্বকের ক্ষতি কম হয়।
অতিবেগুনি রশ্মি বিভিন্ন ধরনের ক্যান্সার ডেকে আনতে পারে। সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাবে ত্বকের কোষ ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে দেখা দিতে পারে ত্বকের ক্যান্সার। তবে সানস্ক্রিন ব্যবহারে ত্বকের ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে।
অতিবেগুনি রশ্মির কারণে পিগমেন্টেশন, ত্বকে বলিরেখা, ত্বকে ভাঁজ পড়া, ত্বক ঝুলে যাওয়ার সমস্যা দেখা দেয়। তবে প্রতিদিন বাইরে বেরোনোর আগে সানস্ক্রিন মেখে নিলে এই ধরনের সমস্যা হবে না।