Tap to Read ➤

স্বপ্নে মাছ দেখা কীসের ইঙ্গিত দেয়? জেনে নিন

স্বপ্নশাস্ত্র অনুসারে, সব স্বপ্নই নির্দিষ্ট অর্থ বহন করে। এমনই গুরুত্ব বহন করে মাছের স্বপ্ন। স্বপ্নে মাছ দেখাও কোনও না কোনও ঘটনার ইঙ্গিত দিয়ে যায়।
Purabi Jana
স্বপ্নে মাছ দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধর্মীর বিশ্বাস অনুযায়ী, মাছ ধন-সম্পদের দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত।
যদি স্বপ্নে প্রায়ই মাছ দেখেন, তাহলে এর অর্থ হল আপনার বাড়িতে কোনও শুভ কাজ হতে চলেছে।
স্বপ্নে কোনও ব্যক্তিকে মাছের সঙ্গে জলে সাঁতার কাটতে দেখা গেলে তা খুব শুভ। এর অর্থ, শীঘ্রই ধন লাভ হবে এবং ভাগ্য খুলবে।
আপনি যদি স্বপ্নে নদী বা পুকুরে মাছ ধরেন এবং জালে অনেক প্রজাতির মাছ আসে, এটি ভবিষ্যতে আর্থিক লাভের ইঙ্গিত দেয়।
স্বপ্নে রঙিন মাছ দেখার অর্থ, আপনার আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হবে এবং সমাজে আপনার মান-সম্মান বাড়বে।
মাছকে খাবার খাওয়ানোর স্বপ্ন দেখার অর্থ হল, সেই ব্যক্তির ধর্ম-কর্মে আগ্রহ রয়েছে। পূজার্চনায় ব্যস্ত থাকেন এমন ব্যক্তিরা।
যদি স্বপ্নে বড় মাছ দেখেন, তার অর্থ হল আগামী সময়ে আপনি কোনও সুখবর পেতে চলেছেন। আর্থিক উন্নতিও হবে।
স্বপ্নে হঠাৎ মাছ দেখা গেলে বুঝবেন আপনার উপর ঈশ্বরের পূর্ণ আশীর্বাদ রয়েছে।