Tap to Read ➤

চুলের পরিচর্যায় ব্যবহার করুন পান পাতার হেয়ার মাস্ক

পান পাতা আসলেই চুলের যত্নে বেশ কাজে আসে। চুল পড়া থেকে খুশকি, সব ক্ষেত্রেই পান পাতার জুরি মেলা ভার। দেখে নিন এর উপকারিতা ও ব্যবহারের পদ্ধতি।
Purabi Jana
পানের পাতা মিহি করে পিষে নিন। এতে ২ টেবিল চামচ নারকেল তেল, ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল, কয়েক ফোঁটা জল দিয়ে পেস্ট বানিয়ে নিন। এই মাস্কটি স্ক্যাল্প ও চুলে ভাল ভাবে লাগিয়ে ৫ মিনিট হালকা ম্যাসাজ করুন। তারপর আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন।
পানের পাতা মিহি করে পিষে নিন। এতে ২ টেবিল চামচ তিলের তেল, ১ টেবিল চামচ নারকেল তেল ও কয়েক ফোঁটা জল দিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি মাথার ত্বক ও চুলে ভাল ভাবে লাগান। আধা ঘণ্টা রাখার পর শ্যাম্পু করে নিন।
পানের পাতা মিহি করে পিষে নিন। এই পেস্টে ২ টেবিল চামচ ঘি, ১ টেবিল চামচ মধু আর কয়েক ফোঁটা জল দিয়ে মিশিয়ে নিন ভাল করে। পেস্টটি চুলে লাগিয়ে ৫ মিনিট ম্যাসাজ করুন। শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন প্রায় ২০ মিনিট। তারপর শ্যাম্পু করে নিন।
পানের হেয়ার মাস্ক চুল ভাঙ্গা এবং চুল পড়া আটকায়। এতে রয়েছে প্রচুর ভিটামিন এবং খনিজ।
রুক্ষ-শুষ্ক চুলের জন্য পান হেয়ার মাস্ক দারুণ উপকারি। চুল ময়েশ্চারাইজ করতে পারে এই মাস্ক।
ভিটামিন সি সমৃদ্ধ পান চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুল পড়া কমায় এবং চুল ভাল রাখে।
পানে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা মাথার ত্বককে স্বাস্থ্যকর এবং সংক্রমণ-মুক্ত রাখে, চুলের বৃদ্ধিতেও সহায়তা করে। এছাড়া, খুশকি নিয়ন্ত্রণেও সাহায্য করে।
পান চুলকে কন্ডিশন করে। চুল ঘন ও লম্বা করতে পারে। এছাড়াও, চুল ফাটা প্রতিরোধ করে।