পাস্তা সেদ্ধ করার পর সাধারণত আমরা জলটা ছেঁকে ফেলে দিই। কিন্তু এই জল ফেলে না দিয়ে যদি রেখে দেন, তা হলে নানা ঘরোয়া কাজে লাগাতে পারবেন।
Purabi Jana
নিশ্চয়ই ভাবছেন পাস্তা সেদ্ধ জল কোন কাজেই বা লাগবে? জেনে নিন, কোন কোন কাজে এই জল ব্যবহার করতে পারবেন।
পাস্তা সিদ্ধ জল ফেলে না দিয়ে গাছাপালায় দিন। এই জল স্টার্চ পূর্ণ হয়। এছাড়াও, এই জল খনিজ ও ভিটামিন সমৃদ্ধ, যা গাছপালা এবং ফুলের বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক।
পিৎজার ময়দা মাখার সময়ে যদি পাস্তা সেদ্ধ করা জলটি ব্যবহার করেন, তা হলে পিৎজার ব্রেডটি নরম, তুলেতুলে হবে।
কলের জলে ভাত রান্নার পরিবর্তে, পাস্তা সেদ্ধ করা জল ব্যবহার করুন। এতে ভাত আরও সুস্বাদু হবে।
যদি পাস্তা সস বেশি ঘন হয়ে যায়, তাহলে তাতে একটু পাস্তা সেদ্ধ জল মেশান। এতে সস পাতলা হবে।
পাস্তা সেদ্ধ জল হালকা গরম থাকা অবস্থায় তাতে আপনার পা ডুবিয়ে রাখুন। এতে পায়ের ব্যথা প্রশমিত হবে।
মশলা কষানোর জন্য আমরা জল ব্যবহার করি। কিন্তু সাধারণ জলের পরিবর্তে যদি পাস্তা সেদ্ধ করা জল ব্যবহার করেন, তা হলে তরকারি অনেক বেশি সুস্বাদু হতে পারে।