Tap to Read ➤

রাতে শুতে যাওয়ার আগে ত্বকের যত্ন নিন এই ভাবে

ত্বক থেকে মেকআপ, ধুলো-ময়লা তুলে না ফেললে ত্বকের ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে, ত্বক স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারবে না, ফলে ব্রণ, ব্ল্যাকহেডস, হোয়াইট হেডস বা ত্বকের আরও অন্যান্য সমস্যা দেখা দিতে পারে।
Purabi Jana
স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে রাতের রূপচর্চা খুবই কার্যকর। সারা দিনের কর্ম ব্যস্ততা, ধুলোবালি, দূষণের কারণে ত্বক নিস্তেজ, প্রাণহীন হয়ে পড়ে। ফলে রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বকের পরিচর্যা খুবই প্রয়োজনীয়।
সমপরিমাণ চাল ও তিল সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে ভাল করে পিষে নিয়ে আপনার বডিতে ও মুখে লাগান। এক বা দুই মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন। তারপর মুখ মুছে এক চা চামচেরও কম স্লিপিং প্যাক নিয়ে মুখে ম্যাসাজ করুন। এই প্যাকগুলি খুব সহজেই ত্বকে শোষিত হয়। পরদিন সকালে ঘুম থেকে উঠে হালকা ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে, ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
কাঁচা দুধ মুখে লাগিয়ে ম্যাসাজ করুন। যতক্ষণ না পর্যন্ত দুধ সম্পূর্ণরূপে ত্বকে শোষিত হচ্ছে, ততক্ষণ ম্যাসাজ করুন। পরদিন সকালে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।
মধু এবং মুলতানি মাটির প্যাক লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। প্যাকটি শুকিয়ে গেলে হাতে একটু জল নিয়ে কিছুক্ষণ আপনার মুখ ম্যাসাজ করুন। তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে মুছে নিন। তারপর নাইট ক্রিম লাগিয়ে শুয়ে পড়ুন।
ঘুমানোর সময় আই কনট্যুর জেল ব্যবহার করুন, যা চোখের চারপাশের ত্বককে হাইড্রেট করবে। এছাড়া, ঘুমানোর সময় আই মাস্ক ব্যবহার করতে পারেন। ঘুম থেকে উঠে ঠান্ডা জলে চোখ ধুয়ে নিন।
শুষ্ক ত্বকের ক্ষেত্রে, মুখে সারা রাত এই অয়েল লাগিয়ে পরদিন সকালে মুখ পরিষ্কার করে নিন। নর্মাল ত্বকের জন্য, ফেসিয়াল অয়েল প্রায় এক ঘণ্টা রেখে তারপর ফেশওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন।