Tap to Read ➤

শেভিং-এর পর ত্বকের জ্বালা, চুলকানি কমানোর ঘরোয়া উপায়

রেজার চালানোর পর ত্বকের জ্বালা ভাব কাটানোর জন্য বিভিন্ন প্রাকৃতিক উপাদানের উপর ভরসা রাখতে পারেন। দেখে নিন, শেভিং-এর পর ত্বকে জ্বালাপোড়া, চুলকানি, লালচে ভাব কমাতে কোন কোন প্রাকৃতিক উপাদান ব্যবহার করবেন।
Purabi Jana
শেভিং করার পর মুখে, বগলে, হাতে অ্যালোভেরা জেল মাখতে পারলে জ্বালা, চুলকানির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। অ্যালোভেরা পাতা থেকে জেল বার করে সরাসরি ত্বকে ঘষুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে পারেন।
শেভ করা ত্বকে ভেজানো টি ব্যাগ আলতো করে ঘষুন কিছুক্ষণ। তারপর পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
রেজার ব্যবহারের পর ত্বকের জ্বালাপোড়া কমাতে, তুলোয় কয়েক ফোঁটা টি ট্রি তেল ঢেলে শেভ করা ত্বকে আলতোভাবে ড্যাব করুন কিছুক্ষণ। তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। টি ট্রি অয়েলে সামান্য জল মিশিয়ে তারপরেই ব্যবহার করবেন।
আপেল সাইডার ভিনেগার ত্বকের ফোলাভাব এবং জ্বালাপোড়া কমাতে পারে। ভিনেগারে জল মিশিয়ে পাতলা করুন। তারপর এই মিশ্রণে তুলোর ভিজিয়ে ত্বকে ড্যাব করুন। ১০ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন।
আধা চা চামচ মধুর সঙ্গে ১ টেবিল চামচ টক দই মিশিয়ে আক্রান্ত স্থানে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। দই ব্যবহার করতে না চাইলে, শুধু মধুও ব্যবহার করতে পারেন।
কয়েকটা অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়ো করে তাতে সামান্য জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। শেভ করার পর যেখানে লালচে ভাব, জ্বালাপোড়া হচ্ছে, সেই জায়গায় এই পেস্ট লাগিয়ে ১০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন।
তুলোয় করে নারকেল তেল আক্রান্ত স্থানে লাগান। ১৫ মিনিট রেখে দিন। তারপর জলে ধুয়ে ফেলুন।
পাতিলেবুর রসে সামান্য জল মেশান। এই মিশ্রণে তুলো ডুবিয়ে আক্রান্ত জায়গায় লাগান। শুকিয়ে গেলে হালকা গরম জলে ধুয়ে ফেলুন।