Tap to Read ➤

বাথরুমে ভুলেও রাখবেন না এই জিনিসগুলি

অনেক সময় দেখা যায় আমরা জেনে-বুঝে বাথরুম সংক্রান্ত অনেক ভুল করে থাকি, যা বাস্তু অনুসারে একেবারেই সঠিক নয়। আপনিও যদি এই ধরনের ভুল করে থাকেন তাহলে এখনই শুধরে নিন।
Purabi Jana
বাথরুমের জন্য অনেকেই পুরানো, ছেঁড়া চপ্পল ব্যবহার করেন। কিন্তু বাস্তু মতে, ছেঁড়া চপ্পল কখনই বাথরুমে রাখা উচিত নয়। এতে নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তি বাড়তে পারে।
বাস্তুশাস্ত্র অনুসারে, বাথরুমে ভুলেও ভাঙা কাঁচ রাখবেন না। এতে বাস্তু দোষ হতে পারে। ঘরে নেতিবাচক শক্তির বিস্তার হয়। যে কারণে আপনি আর্থিক সংকটে পড়তে পারেন।
শ্যাম্পু করার সময়চুল পড়া অনিবার্য। কিন্তু সেই চুল বাথরুমে ফেলে রাখা উচিত নয়। সঙ্গে সঙ্গে সেই চুল সরিয়ে ফেলুন। কারণ ঝরা চুল আর্থিক অনটন ডেকে আনে।
বাথরুমে কখনই ভেজা জামাকাপড় ফেলে রাখবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে, বাথরুমে রাখা ভেজা কাপড় নেগেটিভ এনার্জি বাড়ায়। বাস্তু দোষও হতে পারে।
বাথরুমে কখনই খালি বালতি রাখা উচিত নয়। বালতিতে সর্বদা জল ভরে রাখুন। বাস্তুশাস্ত্র অনুসারে, খালি বালতি আপনার আর্থিক জীবনে বড় ক্ষতি নিয়ে আসতে পারে।
বাথরুমের ভিতরে কখনই ঝাঁটা রাখবেন না। এতে বাড়িতে অশুভ শক্তি ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। তাই বাথরুম পরিষ্কার করার জিনিসপত্র বাথরুমের বাইরেই রাখুন।
ঘরে গাছপালা রাখলে ইতিবাচক শক্তি বজায় থাকে। কিন্তু গাছ বাথরুমে রাখলে সেই ইতিবাচক শক্তিই নেতিবাচক হয়ে উঠবে। তাই ভুলেও বাথরুমে কোনও গাছ রাখবেন না।
বাথরুমে কোনও ছবি বা পেন্টিং রাখা উচিত নয়। এতে নেতিবাচক শক্তির বিস্তার ঘটে। পরিবারে আর্থিক অনটন শুরু হয়। সঞ্চয় থেকে টাকা জলের মতো খরচ হতে থাকে।