বাস্তুশাস্ত্র মতে, ঘরের সঠিক জায়গায় যদি ক্যালেন্ডার রাখা যায়, তাহলে বিভিন্ন বিপদ কেটে যায়, জীবনে আসে সমৃদ্ধি ও সুখ। ভুল দিকে রাখা ক্যালেন্ডার আপনার সুখ-সমৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
Purabi Jana
বাস্তুশাস্ত্র অনুসারে, ক্যালেন্ডার বাড়ির দক্ষিণ দিকে রাখলে বাড়ির মুখ্য ব্যক্তির স্বাস্থ্য ভাল থাকে না এবং আপনার উন্নতিতে বাধা পড়বে। এছাড়াও, সুখ-সমৃদ্ধি ও বৈভব কমে যায়।
পূর্ব, পশ্চিম এবং উত্তর দিকে ক্যালেন্ডার ঝোলাতে পারেন। পূর্ব দিকে ক্যালেন্ডার রাখলে জীবনে উন্নতি হয়। এই দিকে লাল, গোলাপী, সবুজ ক্যালেন্ডার রাখা খুব শুভ বলে মনে করা হয়।
ধন-সম্পদ ও সমৃদ্ধির জন্য নদী, সমুদ্র, ঝরনা, বিবাহ, ইত্যাদির ছবি-সহ ক্যালেন্ডার উত্তর দিকে লাগান।
পশ্চিম দিকে সোনালি বা ধূসর বা সাদা রঙের ক্যালেন্ডার রাখলে সুখ-সমৃদ্ধি বাড়ে এবং ঘরে সুখ-শান্তি আসে।
ঘরে থাকা ক্যালেন্ডারে যেন রক্তমাখা যুদ্ধের দৃশ্য, জনশূন্য ল্যান্ডস্কেপ, শুকনো গাছ এবং অবসাদজনক দৃশ্য বা মাংসাশী প্রাণীর ছবি থাকা উচিত নয়। এতে বাস্তু দোষ হতে পারে।
পুরানো ক্যালেন্ডারের উপরে কখনই নতুন ক্যালেন্ডার রাখবেন না, এতে ঘরে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে।
ঘর থেকে পুরানো ক্যালেন্ডার সরিয়ে না রাখলে, বাড়ির সদস্যদের উন্নতির পথে নানা বাধা আসে।