মাঝেমাঝেই পিঠে প্রচণ্ড যন্ত্রণা হয়? আপনি ক্যান্সারে আক্রান্ত নন তো?
বিভিন্ন ধরণের ক্যান্সারের কারণে হতে পারে ব্যাক পেইন। দেখে নিন, কোন কোন ক্যান্সারের কারণে পিঠে ও কোমরে মারাত্মক ব্যথা হতে পারে।
Purabi Jana
ব্যাক পেনের সমস্যাকে আমরা সাধারণ পিঠে ব্যথা মনে করে অতটাও গুরুত্ব দিই না। কিন্তু দীর্ঘদিন ধরে এই সমস্যা চলতে থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
পিঠের নিচের অংশে অসহ্য যন্ত্রণা বা ব্যথা হওয়া মূত্রাশয় ক্যান্সারের লক্ষণ হতে পারে। ইয়েল মেডিসিনের মতে, মূত্রাশয়ের গভীরতম টিস্যুতে টিউমার বেড়ে ওঠা খুবই সাধারণ।
মেরুদণ্ডের ক্যান্সার ব্যাক পেনের অন্যতম কারণ হতে পারে, যদিও এটি খুবই বিরল। এই ব্যথা মেরুদণ্ডের benign tumour-এর কারণে হতে পারে, যা শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে না।
ফুসফুসের ক্যান্সারের কারণেও ব্যাক পেন হতে পারে। ব্যাক পেনের সঙ্গে ফুসফুসের ক্যান্সারের অন্য কোনও উপসর্গ লক্ষ্য করে থাকলে অবশ্যই ডাক্তার দেখান।
মূত্রাশয় ক্যান্সারের লক্ষণগুলির মধ্যে রয়েছে - ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবে রক্তএবং প্রস্রাবের সময় ব্যথা বা যন্ত্রণা।
মেরুদণ্ডের ক্যান্সারের লক্ষণগুলি হল - অসাড়তা, দুর্বলতা, বাহু ও পায়ের অবস্থা খারাপ এবং প্যারালইসিস।
ফুসফুসের ক্যান্সারের লক্ষণগুলির মধ্যে রয়েছে - কাশিতে রক্তপড়া, ক্রমাগত শ্বাসকষ্ট, দীর্ঘস্থায়ী কাশি। কাশি দুই বা তার বেশি সপ্তাহ ধরেও থাকতে পারে।