শুধু মুখের ত্বকের কথা ভাবলেই হবে না, শীতে হাত ও পায়েরও সমান যত্ন নেওয়া দরকার। দেখে নিন কী ভাবে নেবেন হাত, পায়ের ত্বকের যত্ন।
Purabi Jana
শীতের রুক্ষ আবহাওয়ায় ত্বক ফাটতে শুরু করে, খশখশে হয়ে যায়। তাই ত্বকের যত্ন নেওয়া খুবই প্রয়োজনীয়। বিশেষ করে হাত আর পায়ের ত্বক সবসময় শুষ্ক থাকে। ত্বকে টান অনুভব হয়।
ত্বকের আর্দ্রতা বজায় রাখতে প্রতিবার হাত ধোওয়ার পর ময়েশ্চারাইজার লাগান। নারকেল তেলের মতো বেশ কিছু তেল ময়েশ্চারাইজারের মতো কাজ করে।
হাতে ও পায়ে পরিমাণমতো ময়েশ্চারাইজিং ক্রিম বা লোশন লাগান। তারপর মোজা, গ্লাভস পরে নিন। এতে ত্বকে ময়েশ্চারাইজার ভালোভাবে শোষণ হবে।
সাধারণত অ্যালোভেরার কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে অ্যালোভেরা ত্বকে প্রয়োগ করতে পারেন।
সাবানে থাকা রাসায়নিক হাত, পায়ের ত্বক আরও শুষ্ক করে তোলে। তাই ঘন ঘন সাবান দিয়ে হাত ধোওয়া বন্ধ করুন।
অত্যধিক জল ব্যবহারে হাতের ত্বকে প্রাকৃতিক তেল অপসারিত হয়। ফলে হাত শুষ্ক, নিস্তেজ হয়ে ওঠে। তাই বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছার মতো জলের কাজ করার আগে রাবারের গ্লাভস পরে নিন।
কয়েক সেকেন্ডে ভেজা হাত শুকানোর দুর্দান্ত উপায় হট এয়ার ড্রায়ার। কিন্তু এতে হাতের ত্বক শুষ্ক হয়ে যায়। গরম, শুষ্ক বাতাস ত্বককে অতিরিক্ত শুষ্ক করে দিতে পারে। তাই টিস্যু বা পেপার টাওয়েল দিয়ে ভেজা হাত মোছা সবচেয়ে ভাল।