শীতকাল আসলে চুল পড়া আরও বেড়ে যায়। এই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক কম থাকে। এ ছাড়াও, ময়লা, রোদ, ধুলো-বালি তো আছেই। যে কারণে খুব সহজেই স্ক্যাল্পে ময়লা জমে যায়।
Purabi Jana
গরম জল চুলের প্রাকৃতিক আর্দ্রতা টেনে নিতে পারে। খুশকি, মাথার ত্বকে চুলকানি, চুল রুক্ষ-শুষ্ক হয়ে যাওয়ার মতো সমস্যা বাড়ে। চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। ফলে চুল পড়া আরও বাড়ে।
অয়েল ম্যাসাজ স্ক্যাল্পে রক্তসঞ্চালনে সহায়তা করে, চুলের ফলিকলগুলি উত্তেজিত করে, যার ফলে চুল আরও মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল হয়।
ভেজা চুল অত্যন্ত দুর্বল হয়। ভেজা চুলে চিরুনি ব্যবহারে চুল আরও বেশি ঝরে। তাই, চিরুনি ব্যবহার করার আগে সবসময় আপনার চুল শুকিয়ে নিন।
চুল ও স্ক্যাল্পকে ময়েশ্চারাইজ রাখতে পুষ্টিকর শ্যাম্পু, কন্ডিশনার এবং হেয়ার মাস্ক ব্যবহার করুন। অ্যাভোকাডো, হায়ালুরোনিক অ্যাসিড, ম্যাকাড্যামিয়া এবং কলার মতো পুষ্টিকর উপাদানগুলি চুলে ব্যবহার করুন।
চুলকে রোদ এবং দূষণ থেকে রক্ষা করতে বাড়ির বাইরে বেরোনোর আগে চুল স্কার্ফ দিয়ে ঢেকে নিন।
শীতকালে প্রতিদিন চুল ধুলে চুলের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট হতে পারে, তাই ঘন ঘন চুল না ধোওয়াই ভালো। সপ্তাহে একবার বা দুইবার চুল ধোওয়া ভালো।
শীতকালে বাজারে প্রচুর ফলমূল ও শাকসবজি ওঠে। বেশি করে খান মরশুমি সবজি ও ফল। ব্রকোলি, পালং শাক, গাজর, কমলালেবু, আপেল, কিউই, আঙুর, এই জাতীয় ফল ও শাকসবজি আপনার চুলে পুষ্টি জোগাবে।