Tap to Read ➤

ডায়াবেটিস রোগীরা ভুলেও খাবেন না এই খাবারগুলি!

প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা কিছু চেনা খাবারই কিন্তু রক্তে শর্করার মাত্রা চড়চড় করে বাড়াতে পারে। তাই, ডায়াবেটিস রোগীরা আজ থেকেই বন্ধ করুন এই খাবারগুলির সেবন।
Purabi Jana
শুধুমাত্র স্বাস্থ্যকর জীবনধারা এবং খাদ্যের মাধ্যমেই নিয়ন্ত্রণ করা যেতে পারে রক্তে শর্করার মাত্রা। এই কারণেই ব্লাড সুগার রোগীদের খাওয়াদাওয়ার ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখার পরামর্শ দেন চিকিৎসকরা।
সব ধরনের প্যাকেটজাত খাবার, বিশেষত যে খাবারগুলি নোনতা নয়, সেগুলি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ক্ষতিকারক। এগুলি রিফাইন্ড ময়দা দিয়ে তৈরি হয় এবং দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়ায়।
ফলের মধ্যে এমনিতেই প্রচুর পরিমাণে চিনি থাকে। বিশেষ করে, শুকনো ফলে সবচেয়ে বেশি চিনি থাকে। উদাহরণস্বরুপ, শুকনো কিশমিশে ১১৫ গ্রাম কার্বোহাইড্রেট থাকে, যা ফ্রেশ আঙুরের চেয়েও অনেক বেশি।
অ্যালকোহল-যুক্ত পানীয়তে প্রচুর পরিমাণে চিনি এবং কার্বস থাকে। এই কারণেই ডায়াবেটিস রোগীদের বিয়ার, ওয়াইন এবং অন্যান্য অ্যালকোহল-যুক্ত পানীয় না খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
ফলের রসেও প্রচুর চিনি থাকে, যা দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়ায়। যদিও ফলের রস ভিটামিন এবং খনিজে ভরপুর, কিন্তু উচ্চ পরিমাণ চিনি থাকায় এটি ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকারক।
ফ্রায়েড ফুডে ক্যালোরি খুব বেশি থাকে। তাছাড়া, ফ্রায়েড ফুড রক্তে শর্করার মাত্রা বাড়ায় দ্রুত। এতে থাকা ফ্যাট হজম হতে অনেক সময় নেয়, যে কারণে ব্লাড সুগার লেভেল উচ্চ থাকে।
রিফাইন্ড কার্বোহাইড্রেট, যেমন - ময়দা, সাদা পাউরুটি এবং এগুলি থেকে তৈরি খাদ্যগুলি একেবারেই খাওয়া উচিত নয়। এই খাবারগুলিতে ফাইবারও কম থাকে, আর ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রাও বাড়ায়।