Tap to Read ➤

২০২৩ সালের চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সম্পূর্ণ তালিকা

২০২৩ সালে মোট ৪টি গ্রহণ ঘটবে। দু'টি সূর্যগ্রহণ এবং দু'টি চন্দ্রগ্রহণ। জেনে নিন, কবে কোন গ্রহণ ঘটতে চলেছে এবং গ্রহণের সঠিক সময়।
Purabi Jana
হিন্দু ধর্মে গ্রহণকে শুভ বলে মনে করা হয় না। গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে। এই সময়কালে অনেক সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়।
বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে ২০ এপ্রিল, বৃহস্পতিবার। গ্রহণ শুরু হবে সকাল ৭টা ০৪ মিনিটে এবং শেষ হবে দুপুর ১২টা ২৯ মিনিটে।
বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ ঘটবে ১৪ অক্টোবর, শনিবার। এটি ভারত থেকে দেখা যাবে না। ফলে ভারতে এই গ্রহণের সূতক কাল বৈধ হবে না।
বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে ০৫ মে, শুক্রবার। গ্রহণ শুরু হবে রাত ৮টা ৪৫ মিনিটে এবং শেষ হবে রাত ০১টায়। এটি উপচ্ছায়া চন্দ্রগ্রহণ হবে, যে কারণে সূতক কাল বৈধ হবে না।
বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘটবে ২৯ অক্টোবর, রবিবার। গ্রহণ শুরু হবে রাত ১টা ০৬ মিনিটে এবং শেষ হবে রাত ২টো ২২ মিনিটে। সূতক কাল শুরু হবে ২৯ অক্টোবর বিকেল ৫টা থেকে এবং চলবে ৩০ অক্টোবর সকাল ১০টা পর্যন্ত।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহণের আগেই সূতক কাল শুরু হয়ে যায়। সূতক কাল সূর্য গ্রহণের ১২ ঘণ্টা আগে এবং চন্দ্র গ্রহণ শুরু হওয়ার প্রায় ৯ ঘণ্টা আগে শুরু হয়।
সূতক কালে পূজা ও সকল শুভ কাজে নিষেধাজ্ঞা রয়েছে। এ সময় মন্দিরের দরজাও বন্ধ থাকে এবং ভগবানকে দেখা নিষিদ্ধ। এছাড়াও, সূতক কালে কিছু খাওয়া বা পান করা নিষিদ্ধ।