Tap to Read ➤

ব্রণর সমস্যা থেকে মুক্তি পেতে বদলান আপনার ঘুমানোর স্টাইল

আমাদের কিছু সাধারণ ভুলের কারণেই ব্রণ, পিম্পল দেখা দেয়। ব্রণ হবার অন্যতম কারণ হল অপরিষ্কার ত্বক। এ ছাড়াও, ব্রণ থেকে মুক্তি পেতে আর কোন কোন নিয়ম মেনে চলবেন জেনে নিন।
Purabi Jana
ব্রণ তাড়াতে চেষ্টার ঘাটতি রাখেন না কেউই। বাজারের প্রসাধনী থেকে শুরু করে ঘরোয়া উপায়, বাদ যায় না কিছুই। কিন্তু এত কিছুর পরেও ব্রণর হাত থেকে মুক্তি মেলে না সহজে।
বালিশের কভারে ময়লা জমে সেখান থেকে ব্যাকটেরিয়া জন্ম নেয়। ঘুমানোর সময় কভারে উপস্থিত ব্যাকটেরিয়া আমাদের ত্বকে স্থানান্তরিত হয়, যা থেকে ব্রণের সমস্যা দেখা দেয়।
মেকআপ সারা রাত ত্বকের ছিদ্রগুলিকে বন্ধ করে রাখে, যার ফলে ব্রণ-পিম্পল হয়। তাই, সবসময় মেকআপ তুলেই ঘুমাতে যান।
অনেকেরই অভ্যেস থাকে উপুড় হয়ে শোওয়ার। এই ভাবে ঘুমালে ত্বকের সঙ্গে বালিশের সরাসরি ঘষা লাগে। সারা রাত ত্বক এবং বালিশের মধ্যে ঘর্ষণ হতে থাকে। এর ফলে ব্রণের সমস্যা আরও বাড়ে।
সারা রাত চুলে তেল লাগিয়ে রাখলে ব্রণর সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে, যাদের অয়েলি স্কিন তাদের কখনই চুলে তেল দিয়ে ঘুমানো উচিত নয়।
ত্বকে সারা দিন ধরে প্রচুর ধুলো-ময়লা জমে। তাই রাতে ঘুমানোর আগে ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করা খুব জরুরি।
নোংরা তোয়ালে বা গামছা দিয়ে মুখ মুছলে ত্বকের আরও ক্ষতি হয়। কারণ নোংরা গামছা ব্যাকটেরিয়ার প্রজনন ক্ষেত্র। ফলে ত্বকে ব্রণ দেখা দিতে পারে।