ট্রেন্ডের সঙ্গে তাল মেলাতে অনেকেই এখন বেছে নিচ্ছেন টাইট পোশাক, যা শরীরের সঙ্গে একেবারে আঁটোসাঁটো হয়ে বসে থাকে। এই সব পোশাকে নিজেকে দেখতে হয়তো ভালো লাগে, কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক এগুলি।
Purabi Jana
খুব টাইট জিন্স, স্কার্ট বা আঁটসাঁট পোশাক পরে কেবল উঠতে-বসতে অথবা হাঁটতেই অসুবিধা হয় না, এতে শরীরের আকৃতি এবং ভঙ্গিও নষ্ট হয়।
দীর্ঘক্ষণ আঁটসাঁট পোশাক পরে থাকলে পেশী ও জয়েন্টে চাপ পড়ে। মেরুদন্ড, পেট ও কোমরের নীচের অংশের পেশী দুর্বল হয়ে পড়ে। এ ছাড়া পেট, পিঠ, কোমর ও পায়ে ব্যথা হতে পারে।
খুব টাইট জিনস বা লেগিংস পরলে উরুর স্নায়ুতে চাপ পড়ে, যার ফলে পায়ে ঝিনঝিন, অসাড়তা এবং জ্বালা হতে শুরু করে।
আঁটসাঁট পোশাক পরলে পাকস্থলীতে চাপ পড়ে, যার ফলে খাদ্যনালীতে অ্যাসিড জমা হয়। এতে অম্বল এবং অ্যাসিডিটি হয়।
আঁটসাঁট পোশাক আমাদের ত্বককে সঙ্কুচিত করে। যে কারণে রক্ত প্রবাহ বিগড়ে যায়। এতে শরীর আরও ক্লান্ত বোধ হয়।
আঁটসাঁট জিনস, লেঙিংস, শেপ ওয়্যার বা কোনও পোশাক পরলে গোপনাঙ্গ সর্বদা আর্দ্র থাকে, যার ফলে ইস্ট ইনফেকশন এবং ইউটিআই হওয়ার ঝুঁকি বাড়ে। এতে গোপনাঙ্গে চুলকানি এবং ব্যথাও হতে পারে।
স্কিন টাইট জামাকাপড় পরলে শরীরের রক্ত সঞ্চালন ঠিকমতো হয় না। যে কারণে ত্বকে নীল উত্থিত শিরা দেখা দেয়, যাকে ডাক্তারি ভাষায় বলা হয় ভেরিকোস ভেইন।
আঁটসাঁট পোশাক শরীরের সঙ্গে একেবারে চেপে বসে থাকে। এর ফলে ত্বকের নানা সমস্যা দেখা দেয়। ত্বকে লালচে ভাব এবং চুলকানি হতে পারে।