Tap to Read ➤

ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের পার্শ্ব প্রতিক্রিয়া

আমাদের শরীরে ওমেগা থ্রি-র চাহিদা খুবই কম। বেশি মাত্রায় এই ফ্যাটি অ্যাসিড শরীরে গেলে তা আবার স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর।
Purabi Jana
শরীরে অতিরিক্ত ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের কারণে নাক ও মাড়ি দিয়ে রক্ত পড়ার সমস্যা দেখা দিতে পারে।
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের উচ্চ মাত্রার কারণে রক্তে গ্লুকোজের মাত্রায় বৃদ্ধি ঘটে, যার ফলে ডায়াবেটিস বেড়ে যায়।
ফ্যাটি অ্যাসিডে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। আর, অতিরিক্ত গ্রহণের ফলে বমি বমি ভাব, গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, মাথাব্যথা, অম্বল, বদহজমের মতো উপসর্গ দেখা দিতে পারে।
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড আপনার প্রেশারের ওষুধের কার্যকারিতায় হস্তক্ষেপ করতে পারে, যার ফলে রক্তচাপ হ্রাস পেতে পারে।
অতিরিক্ত ফ্যাটি অ্যাসিড গ্রহণে বদহজম, পেট ফাঁপা, পেট ভার এবং ডায়রিয়া হতে পারে। ফিশ অয়েল ট্যাবলেটের পাশাপাশি অত্যধিক ফ্ল্যাক্সসীড, আখরোট, চর্বিযুক্ত মাছ বেশি খাওয়ার ফলে এই ধরনের অস্বস্তি হয়।
ওমেগা-৩ অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে বিপরীত ফল দেখা দিতে পারে। ফিশ অয়েল ফ্যাট সমৃদ্ধ এবং ক্যালোরিও অত্যন্ত বেশি। তাই এটি অত্যধিক গ্রহণ করার ফলে আপনার বিপাকীয় ওজন বাড়িয়ে তুলতে পারে।
শরীরে অতিরিক্ত ফ্যাটি অ্যাসিডের কারণে অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে।
কড লিভার অয়েলের অত্যধিক গ্রহণের ফলে রক্তে ভিটামিন এ-এর মাত্রা বেড়ে যায়। যার ফলে মাথা ঘোরা, জয়েন্টে ব্যথা, বমি বমি ভাবের মতো অস্বস্তি হতে পারে। এতে লিভারের সমস্যাও দেখা দেয়।