Tap to Read ➤

সুন্দর ত্বক পেতে রোজ খান এই খাবারগুলি

সুন্দর মুখের প্রাথমিক শর্ত হল নিখুঁত, উজ্জ্বল ত্বক। এর জন্য দৈনন্দিন ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর খাবারও খেতে হবে।
Purabi Jana
পেঁপের মধ্যে থাকা এনজাইম পাপাইন ত্বকের যত্নে দুর্দান্ত কাজ করে। পেঁপে অ্যান্টি-এজিং ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যে কারণে ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না।
ডালিমের মধ্যে punicalagin নামক একটি যৌগ রয়েছে, যা ত্বকে কোলাজেন সংরক্ষণ করতে এবং বার্ধক্যের লক্ষণগুলি ধীর করতে সাহায্য করতে পারে।
দইতে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের বলিরেখা ও ফাইন লাইনস কমাতে পারে। এ ছাড়াও, টক দই রিবোফ্লাভিন বা ভিটামিন বি ১২ সমৃদ্ধ, যা কোষের পুনরূৎপাদন এবং বৃদ্ধিতে সহায়তা করে। ত্বককে উজ্জ্বল ও হাইড্রেটেড রাখে।
সবুজ শাকসবজিতে থাকা ক্লোরোফিল ত্বকে কোলাজেন বাড়ায়। প্রতিদিন সবুজ শাকসবজি বেশি করে খেলে ত্বকে বার্ধক্যের ছাপও পড়ে না।
টমেটোতে উচ্চ মাত্রার লাইকোপিন থাকে, যা ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচায়। এছাড়াও, টমেটো ভিটামিন সি এর দুর্দান্ত উৎস, যা কোলাজেন উৎপাদনে সহায়তা করে।
স্ট্রবেরিতে থাকা ম্যালিক অ্যাসিড ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। এ ছাড়াও, স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা ত্বককে স্বাস্থ্যকর করে তোলে।
গ্রিন টি ত্বকের উজ্জলতা বৃদ্ধিতে বেশ কার্যকর। এই চায়ের অ্যান্টি অ্যাক্সিডেন্ট উপাদান ত্বকে বয়সের ছাপ পড়া রোধ করে। ত্বকে বলিরেখা পড়ার গতি মন্থর করে দেয়।