বর্ষবরণের পার্টিতে সাজবেন কী ভাবে? রইল কিছু আইডিয়া
নিউ ইয়ার্স ইভের পার্টিতে কেমন সাজবেন? ওয়েস্টার্ন আউটফিট নাকি জমকালো শাড়িতে নজর কাড়তে চান? আজকের এই আর্টিকেলে আপনাদের জন্য রইল কিছু সেরা আউটফিট ও মেকআপ আইডিয়া।
Purabi Jana
নিউ ইয়ার পার্টির জন্য আপনার পছন্দের ওয়েস্টার্ন পোশাক বেছে নিন। জাম্পশুট, শর্ট স্কার্ট, মিনি ড্রেস, টিউনিক ড্রেস, পেনসিল ড্রেস, ম্যাক্সি ড্রেস পরতে পারেন। জিন্সের সঙ্গে ক্রপ টপ, আর তার উপরে সিকুইন ব্লেজার বা মানানসই জ্যাকেট পরতে পারেন।
নিউ ইয়ার পার্টিতে ইন্দো-ওয়েস্টার্ন স্টাইলে সাজার জন্য বেছে নিতে পারেন - ধোতি জাম্পশুট, গাউন স্টাইল কামিজ, হাই-লো কুর্তি, ইন্দো-ওয়েস্টার্ন গাউন, ইন্দো-ওয়েস্টার্ন সালোয়ার কামিজ, স্কার্ট-টপের সঙ্গে জ্যাকেট, আনারকলির সঙ্গে জ্যাকেট পরতে পারেন।
নিউ ইয়ার পার্টিতে পুরোপুরি ভারতীয় লুকে যেতে চাইলে শাড়ি পরতে পারেন। আর, শাড়ি পরতে না চাইলে কুর্তি-পালাজ়ো, শালোয়ার কামিজ, চুড়িদার, লং স্কার্ট পরতে পারেন।
যে কোনও ধরনের আউটফিটের সঙ্গে ট্রাই করতে পারেন গ্লসি লুক। এমনভাবে মেকআপ করুন যাতে ত্বক চকচকে হয়। যে কোনও পার্টিতেই এই ধরনের লুক সব সময় নজর কাড়ে।
আপনি যদি ঝকমকে জমকালো সাজ পছন্দ না করেন, তাহলে ম্যাট লুক ট্রাই করতে পারেন। একেবারে ন্যুড কালারের লিপস্টিক ব্যবহার করুন।
শাড়ি বা চুড়িদারের সঙ্গে হালকা মেকআপ, মানানসই লিপস্টিক লাগাতে পারেন। চোখে আইলাইনার, কাজ আর মানানসই আই শ্যাডো লাগান। চুল হলে খুলে রাখতে পারেন অথবা খোঁপাও করতে পারেন। এর সঙ্গে ঝুমকো কানের দুল।
যে কোনও অনুষ্ঠানেই স্মোকি আই লুক নজর কাড়ে বেশি। পোশাকের সঙ্গে মানানসই গয়না আর তার সঙ্গে স্মোকি আই লুক দিন।