Tap to Read ➤

মেটাবলিজম বাড়াতে রোজ পান করুন এই পানীয়গুলি

দ্রুত ওজন কমাতে মেটাবলিজম রেট বাড়াতেই হবে। এক্সারসাইজ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল ছাড়াও, এমন কিছু পানীয় আছে যেগুলো নিয়মিত পান করলে মেটাবলিজম বাড়ে।
Purabi Jana
ওজন কমানোর ক্ষেত্রে মেটাবলিজম বা বিপাক খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার বিপাক দ্রুত হয়, তাহলে খুব দ্রুত ক্যালোরি বার্ন হয়। আর, যদি বিপাক ধীর হয়, তাহলে ওজন কমানো খুবই কঠিন হয়ে পড়বে।
মেটাবলিজম বা বিপাক এক ধরনের প্রক্রিয়া, যার মাধ্যমে শরীর খাবার থেকে প্রয়োজনীয় শক্তি সঞ্চয় করে। তাই খাওয়াদাওয়ার অভ্যাসের উপরই নির্ভর করছে দেহের বিপাক প্রক্রিয়া কী রকম হবে।
এক কাপ জলে ১-২ ঘণ্টা চিয়া বীজ ভিজিয়ে রাখুন। এই পানীয়তে একটি পাতিলেবুর রস এবং আধা চা চামচ মধু দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন।
আদার খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নিন। মিক্সিতে আদা এবং জল দিয়ে ব্লেন্ড করে নিন। এক গ্লাস জলে এই আদার পেস্ট, লেবুর রস এবং ভাজা জিরা গুঁড়ো দিয়ে ভালভাবে মিশিয়ে পান করুন।
জলে ৪ চা চামচ গোটা জিরা এবং ২ টুকরো দারুচিনি দিয়ে ফোটান কিছুক্ষণ। একটি গ্লাসে এই জল ছেঁকে তাতে লেবুর রস মেশান। এবার পান করুন।
এক গ্লাস গরম জলে একটি গ্রিন টি ব্যাগ কিছুক্ষণ রাখুন। তারপর টি ব্যাগটি ফেলে দিন। এতে পুদিনা পাতা, লেবুর রস এবং মধু ভালভাবে মেশান। এবার পান করুন পুদিনা গ্রিন টি।
১ টেবিল চামচ জোয়ান সারা রাত ভিজিয়ে রাখুন। পর দিন সকালে এই পানীয়টি ছেঁকে কিছুক্ষণ ফোটান। এতে দারুচিনি ও কয়েক স্লাইস পাতিলেবু দিয়ে পান করুন।