Tap to Read ➤
মা দুর্গার আগমন ও গমন এবার কীসে? জেনে নিন
দুর্গা পুজোর তিথি, ক্ষণ ছাড়াও বাঙালির কৌতূহল থাকে মা দুর্গা এই বছর কোন বাহনে চড়ে আসছেন, আর কোন বাহকে চড়ে কৈলাশে ফিরে যাচ্ছেন, তা নিয়ে।
Purabi Jana
এ বছর মহালয়া পড়েছে ২৫ সেপ্টেম্বর, রবিবার। দেবীপক্ষের শুরু। মহাষষ্ঠী পড়েছে ০১ অক্টোবর এবং বিজয়া দশমী ০৫ অক্টোবর।
সিংহবাহিনী দেবী দুর্গা সাধারণত গজ, ঘোটক, নৌকা এবং দোলা এই চার প্রকার বাহনেই আগমন ও গমন করেন।
শাস্ত্র অনুযায়ী, দেবীর আসা-যাওয়া নির্ভর করে সপ্তমী ও দশমী তিথি কোন বার পড়েছে তার উপর। সপ্তমী বা দশমী রবিবার বা সোমবার হলে গজে আগমন ও গমন নির্দেশ করে।
শনিবার বা মঙ্গলবার হলে বাহন হবে ঘোটক। আবার, বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর বাহন হবে দোলা। বুধবার হলে বাহন হয় নৌকা।
২০২২ সালে দেবী দুর্গার আগমন হবে গজে, অর্থাৎ হস্তি বা হাতিতে চড়ে মা দুর্গা পা রাখবেন মর্ত্যে।
গজে দেবীর আগমনের ফলে শস্যপূর্ণ বসুন্ধরা দেখা যায়। চারিদিকে শস্যের উৎপাদন বেড়ে যায়।
দেবীর গমন হবে নৌকায়। যার ফল খুব একটা শুভ নয়। শস্য বৃদ্ধি হলেও জল বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। এর ফলে বন্যার আশঙ্কা থেকেই যায়।