রক্তচাপ না বাড়াতে চাইলে নিয়মিত কম সোডিয়াম-যুক্ত খাবার গ্রহণ করুন। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন খাবারে কম সোডিয়াম থাকে এবং কোন কোন খাবারে বেশি থাকে।
Purabi Jana
বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যকর জীবনযাত্রার পাশাপাশি যদি খাবারের তালিকায় কিছু জিনিস যোগ করেন এবং কিছু অপ্রয়োজনীয় খাবার বাদ দেন, তাহলে কিন্তু ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে রাখা যাবে উচ্চ রক্তচাপ।
শরীরে সোডিয়ামের পরিমাণ কমিয়ে রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কমানো যায়। এর সর্বোত্তম উপায় হল, উচ্চ সোডিয়াম-সমৃদ্ধ খাবার খাওয়া কম করা। এর পরিবর্তে এমন জিনিস খাওয়া যাতে সোডিয়ামের পরিমাণ খুব কম থাকে।
পালং শাকে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ফোলেটের মতো খনিজ রয়েছে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এ ছাড়াও, এতে কম ক্যালোরি এবং উচ্চ ফাইবার বর্তমান।
কলায় কম সোডিয়াম এবং উচ্চ পটাসিয়াম থাকে, যে কারণে এটি রক্তচাপ কমাতে সহায়তা করে। তাই আপনার রোজকার ডায়েটে কলা অন্তর্ভুক্ত করতে পারেন।
বিটে নাইট্রেটের পরিমাণ অনেক বেশি, যা রক্তপ্রবাহকে উন্নত করতে পরিচিত। গবেষণায় দেখা গেছে যে, বিটের রস পান করলে রক্তচাপ কম হয়।
ওটমিলও রক্তচাপের রোগীদের জন্য খুব উপকারী খাদ্য। এতে ফাইবার বেশি থাকে। এটি সিস্টোলিক এবং ডায়াস্টোলিক, উভয় রক্তচাপই নিয়ন্ত্রণে রাখে।
উচ্চ রক্তচাপ কমাতে সেলারি দুর্দান্ত কাজ করে। গবেষণা অনুসারে, প্রতিদিন এই শাক খেলে উচ্চ রক্তচাপ কমতে পারে।