Tap to Read ➤

অ্যানিমিয়া রুখতে খান আয়রন সমৃদ্ধ খাবার

রোজকার খাদ্যতালিকায় পর্যাপ্ত পরিমাণে আয়রন দূর করতে পারে রক্তাল্পতার সমস্যা। তাই, রক্তে আয়রনের মাত্রা বাড়াতে রোজ খান এই খাবারগুলো।
Purabi Jana
বিটে প্রচুর পরিমাণে আয়রন থাকে। বিটের ভরপুর পুষ্টি আমাদের শরীরে লোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে এবং হিমোগ্লোবিনের মাত্রা উন্নত করে।
কিশমিশ এবং খেজুর আয়রন, ম্যাগনেসিয়াম, তামা, ভিটামিন এ এবং সি সমৃদ্ধ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং আয়রন শোষণ উন্নত করতে আপনার রোজের ডায়েটে এই ড্রাই ফ্রুটস অন্তর্ভুক্ত করতে পারেন।
মুগ ডালের খিচুড়ি পুষ্টিতে ভরপুর। এতে প্রচুর আয়রন থাকে এবং আমাদের এনার্জিও বাড়ায়। এ ছাড়াও, এই স্বাস্থ্যকর খাবারে প্রোটিন এবং ভাল কার্বোহাইড্রেট সঠিক মাত্রায় রয়েছে।
আয়রন, কপার, জিঙ্ক, সেলেনিয়াম এবং ভিটামিন বি৬, ই এবং ফোলেটে ভরা তিলের বীজ। প্রতিদিন কালো তিলের বীজ খাওয়া শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে এবং আয়রন শোষণকে উন্নত করতে পারে।
সজনের পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ম্যাগনেসিয়াম এবং আয়রন রয়েছে। যে কারণে অ্যানিমিয়ায় আক্রান্ত রোগীরা ডায়েটে অবশ্যই রাখুন এই পাতা।
সোয়াবিনে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও সেলেনিয়াম রয়েছে প্রচুর পরিমাণ। নিয়মিত সোয়াবিন খেলে অ্যানিমিয়া, হার্টের অসুখ, ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। হাড়ও ভালো থাকে।
আয়রনের ঘাটতি মেটাতে প্রতি দিন পালং শাক খান। পালং শাকে আয়রনের পরিমাণ প্রচুর। মটরশুঁটি, বিনসেও উচ্চমাত্রায় আয়রন রয়েছে।