ট্যান কমাতে, ত্বক উজ্জ্বল করতে, দাগছোপ ও ব্রণ দূর করতে কমলালেবুর খোসা দারুণ কাজ করে। ত্বককে মসৃণ ও নরম করে তুলতেও কার্যকরী। এবার থেকে লেবু খেয়ে খোসা ফেলে দেবেন না, বরং ত্বকের যত্নে কাজে লাগান।
Purabi Jana
একটি পাত্রে ২ থেকে ৩ টেবিল চামচ কমলালেবুর খোসার গুঁড়ো, ২ টেবিল চামচ চিনি এবং নারকেলের দুধ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি দিয়ে মুখে আলতো করে স্ক্রাব করুন কিছুক্ষণ। তারপরে মুখ ধুয়ে ফেলুন।
২ টেবিল চামচ কমলালেবুর খোসার গুঁড়োর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস এবং চন্দন গুঁড়ো মিশিয়ে নিন। ফেস প্যাকটি মুখে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন।
এক চা চামচ কমলালেবুর খোসার গুঁড়ো, লেবুর রস এবং অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে নিন। পুরো মুখে সমানভাবে ফেস প্যাকটি লাগান। ১৫ মিনিট পর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।
১ টেবিল চামচ কমলালেবুর খোসার গুঁড়ো এবং ২ টেবিল চামচ টক দই ভালো করে মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পরে মুখ ধুয়ে ফেলুন।
২ টেবিল চামচ কমলালেবুর খোসার পাউডারের সঙ্গে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে পুরো মুখে লাগান। কিছুক্ষণ রাখার পর মুখ ধুয়ে ফেলুন।
২ টেবিল চামচ কমলালেবুর খোসার পাউডারের সঙ্গে ১ টেবিল চামচ ওটমিল এবং বেকিং পাউডার মিশিয়ে নিন ভালো করে। মুখে এই মিশ্রণটি লাগিয়ে বৃত্তাকার গতিতে কিছুক্ষণ ম্যাসাজ করুন। তারপরে মুখ ধুয়ে ফেলুন।
১ টেবিল চামচ কমলালেবুর খোসার গুঁড়ো, এক চিমটি হলুদ এবং ১ টেবিল চামচ মধু মিশিয়ে মুখে লাগান। কিছুক্ষণ রেখে মুখ ধুয়ে ফেলুন।