অতিরিক্ত নুন যেমন খাবারকে তিক্ত করে তোলে, তেমনই স্বাস্থ্যেরও বিরাট ক্ষতি করে। উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, কিডনির সমস্যা-সহ নানা অসুখ নুনের হাত ধরেই বাসা বাঁধে।
Purabi Jana
স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, অত্যধিক লবণ সেবনের ফলে মস্তিষ্কে চাপ সৃষ্টি করতে পারে এবং স্ট্রেস হরমোনের উৎপাদনকে বাড়িয়ে তোলে।
অতিরিক্ত লবণ-যুক্ত খাবার গ্রহণের ফলে 'হাইপোথ্যালামিক-পিটুইটারি-অ্যাড্রিনাল' গ্রন্থি সক্রিয় হয়, যা শরীরে চাপ সৃষ্টি করে। এছাড়া, গ্লুকোকোর্টিকয়েডের পরিমাণও বৃদ্ধি করে, ফলে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয়।
অত্যধিক লবণযুক্ত খাবার মস্তিষ্কে স্ট্রেস হরমোনের পরিমাণ বাড়ায়। মানসিক চাপ, উদ্বেগ, অবসাদ তো জন্ম নেয়ই, সেই সঙ্গে মস্তিষ্ক সংক্রান্ত আরও অনেক জটিল রোগ দেখা দিতে পারে।
বেশি লবণ খেলে রক্তচাপ বাড়তে পারে। এর ফলে স্ট্রোক বা পক্ষাঘাতের ঝুঁকি থেকেই যায়। তাছাড়া, হৃদরোগ এবং হার্ট অ্যাটাক মস্তিষ্কের বিরাট ক্ষতি করতে পারে।
অত্যধিক লবণ গ্রহণের ফলে ভুলে যাওয়ার রোগ বা ডিমেনশিয়া হতে পারে। এটি মূলত হয় উচ্চ রক্তচাপের মাত্রা বেড়ে যাওয়ার কারণে।
গবেষণায় দেখা গেছে, মস্তিষ্কের কিছু অংশে হাইপার অ্যাক্টিভেশন রয়েছে, যা হাইপোক্সিয়ার দিকে নিয়ে যেতে পারে বা রক্তপ্রবাহ কমাতে পারে। এর ফলে মস্তিষ্কে অক্সিজেনের মাত্রা কমে যায়।
উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ প্রচুর নুন খাওয়া। সোডিয়াম রক্তনালীগুলিতে একটি আস্তরণ তৈরি করে, যা মস্তিষ্কে অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটায়।