গলা ব্যথার সমস্যা থেকে রেহাই পেতে কিছু ঘরোয়া টোটকা কাজে লাগাতেই পারেন। আমাদের হাতের কাছেই এমন কিছু জিনিস আছে, যেগুলি চটজলদি গলা ব্যথা দূর করতে পারে।
Purabi Jana
এক গ্লাস দুধে এক চা চামচ হলুদ দিয়ে ফুটিয়ে নিন। এই গরম দুধ পান করুন।
গলা ব্যথা সারানোর আরেকটি দাওয়াই হল আদা চা। আপনি প্রতিদিন চা যেভাবে প্রস্তুত করেন সেভাবেই করুন। তাতে কিছুটা ফ্রেশ আদা থেঁতো করে দিয়ে দেবেন।
এক গ্লাস জলে কয়েকটা ফ্রেশ তুলসী পাতা, গোলমরিচ, লবণ ও আদা দিয়ে ফুটিয়ে নিন। কিছুক্ষণ ফোটানোর পর ছেঁকে নিন। এটি গরম গরম পান করুন।
এক গ্লাস গরম জলে একটি লেবুর রস মেশান। আপনি চাইলে এতে অল্প চিনি মেশাতে পারেন। গরম অবস্থায় জলটা পান করুন। তবে যাদের সুগার আছে তারা চিনি ব্যবহার করবেন না।
এক কাপ জলে কয়েকটা পুদিনা পাতা দিয়ে কিছুক্ষণ ফোটান। তারপর এটি গরম থাকা অবস্থায় পান করুন। এতে লবণ বা চিনি মেশাতে পারেন। আপনি চাইলে পাতাগুলি চিবিয়েও খেতে পারেন।
এক গ্লাস গরম জলে দুই চামচ মধু মিশিয়ে পান করুন। এছাড়া, জলে না মিশিয়ে সরাসরি দুই চামচ মধু খেতেও পারেন। তবে ডায়াবেটিস রোগীরা মধু খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেবেন।
এক গ্লাস গরম জলে দুই চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন। এটি দিয়ে কিছুক্ষণ গার্গল করুন। এতে স্বস্তি পাবেন।
এক গ্লাস গরম জলে এক চামচ লবণ দিন। লবণ দ্রবীভূত না হওয়া পর্যন্ত চামচ দিয়ে নাড়তে থাকুন। লবণ জল দিয়ে প্রতিদিন গার্গল করুন।
এক বাটি গরমাগরম স্যুপ গলা ব্যথা উপশম করতে পারে। স্যুপ যেন বেশি মশলাদার বা নোনতা না হয়। এটি সর্দি, কাশি এবং মাথাব্যথা কমাতেও সাহায্য করবে। তবে, টমেটো স্যুপ এড়িয়ে চলুন, এতে গ্যাস, অ্যাসিডিটি হতে পারে।