সুস্থ থাকতে হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখা খুবই জরুরি। তাই দেখে নেওয়া যাক, শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কোন কোন ভেষজ অবশ্যই খাওয়া দরকার।
Purabi Jana
ইমিউনিটি শক্তিশালী করতে তুলসীর জুড়ি মেলা ভার। সর্দি, কাশি নিরাময়ের পাশাপাশি তুলসী শ্বাস-প্রশ্বাসের সমস্যা দূর করে, শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখে, হজম প্রক্রিয়ায় উন্নতি ঘটায়, মন ও শরীরকে শান্ত করতে সাহায্য করে।
আমলকিতে রয়েছে ভিটামিন সি, অ্যামিনো অ্যাসিড এবং পেকটিনের মতো পুষ্টি উপাদান। আমলকির এই সব বৈশিষ্ট্যই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সহায়তা করে।
মঞ্জিষ্ঠা রোগ প্রতিরোধ ক্ষমতার বিকাশ ঘটায় এবং বিভিন্ন মরশুমি অসুস্থতা প্রতিরোধে সহায়তা করে।
পুদিনায় প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন সি রয়েছে। পুদিনার অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণ হজম সমস্যা প্রশমিত করে, হাঁপানি এবং মরশুমি অ্যালার্জি কমায়।
লেমনগ্রাস ব্যাকটেরিয়া ও ইস্টের বৃদ্ধি রোধ করে কাশি, গলা ব্যথা, জ্বর কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
শিলাজিৎ ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে দারুণ কার্যকরী। এটি ইউরিনারি সিস্টেম এবং কিডনি সুস্থ রাখে, রক্ত শুদ্ধ করে এবং সেক্সুয়াল হেলথ উন্নত করে।
অশ্বগন্ধা শারীরিক ব্যথা এবং প্রদাহ কমাতে সাহায্য করে। এই ভেষজটি একটি অ্যাডাপ্টোজেন যা স্ট্রেস কমায় এবং অনিদ্রা দূর করে।