শরীরের হাল কেমন থাকবে, তার অনেকটাই নির্ভর করে আমাদের খাদ্যাভ্যাসের উপর। দেখে নিন, শরীর সর্বদা ফিট রাখতে রোজকার খাওয়াদাওয়ায় ঠিক কী কী বদল আনা প্রয়োজন।
Purabi Jana
জুস, কোল্ড ড্রিঙ্কস, স্পোর্টস ড্রিঙ্কস এবং সোডায় প্রচুর চিনি থাকে। এই সব অস্বাস্থ্যকর পানীয়ের পরিবর্তে সারা দিনে প্রচুর জল পান করুন। পর্যাপ্ত জল পানে ডিহাইড্রেশন-সহ আরও অনেক শারীরিক সমস্যা দূর হতে পারে।
শুধু জল খেতে ভালো না লাগলে, আপনি বাড়িতেই লেমনেড, ব়্যাস্পবেরি লেমোনেড, দারুচিনি আপেল জল, ইত্যাদি বিভিন্ন ফ্লেভারের জল তৈরি করে খেতে পারেন।
Start typing...
ভাজাভুজি, চিপস, কুকিজ, ফাস্ট ফুডে অতিরিক্ত চিনি, প্রিজারভেটিভ, লবণ এবং অস্বাস্থ্যকর ফ্যাট থাকে, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর।
তাজা ফল, শাকসবজি, স্যালাড এবং বিভিন্ন রকমের বাদাম খান। বিনস, বিভিন্ন ডাল এবং টফু জাতীয় খাবার বেশি করে খান। এগুলিতে প্রচুর পুষ্টি থাকে এবং পেটও ভরায়।
প্রসেসড মিট এবং রেড মিট বেশি খাওয়ার ফলে ক্যান্সার, হৃদরোগ এবং অন্যান্য দীর্ঘস্থায়ী অসুস্থতা হওয়ার ঝুঁকি বাড়ে।
নিয়মিত ওয়ার্কআউট মানসিক ও কার্ডিওভাসকুলার স্বাস্থ্যের উন্নতি করে, পেশী ও হাড় শক্তিশালী করে, ফিটনেসের মাত্রা বাড়ায়।
সর্বদা ঘরে তৈরি খাবার খান। তবে, ডিপ ফ্রাইং, ব্রেডিং এবং গ্রিলিং এড়িয়ে চলুন। বেক করা খাবার, সিদ্ধ অথবা স্টার ফ্রাই করে খেতে পারেন।