Tap to Read ➤
শীতে সুস্থ থাকতে পান করুন এই স্বাস্থ্যকর পানীয়গুলি
শরীরে পর্যাপ্ত জলের অভাবে শীতকালেও কিন্তু আপনি ডিহাইড্রেশনের শিকার হতে পারেন। শুধু জল পান করতে ভালো না লাগলে বিভিন্ন হেলদি ড্রিঙ্কস বানিয়ে খেতে পারেন।
Purabi Jana
শীতকালে তৃষ্ণার অনুভূতি খুবই কম হয়। ফলে সারা দিনে জল খাওয়ার পরিমাণও অনেক কমে যায়। যে কারণে শীতে শরীরে পর্যাপ্ত জলের অভাব ঘটে।
শরীরে জলের ঘাটতির কারণে ত্বক, মাথার চুল ও নখ ক্ষতিগ্রস্ত হতে পারে। শারীরিক কার্যকলাপেও সমস্যা দেখা দেয়।
ভেষজ চা শরীর হাইড্রেট রাখে, শরীর থেকে টক্সিন বার করে, পেটের গোলমালও দূর হয়। নিয়মিত এই চা পান করলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতাও।
শরীর হাইড্রেট রাখতে স্যুপের জুড়ি মেলা ভার, পাশাপাশি হজমেও সহায়তা করে।
ভিটামিনে পরিপূর্ণ গ্রিন জুস নিয়মিত পান করলে কোলেস্টেরলের মাত্রা কমে, শরীরে তরলের প্রয়োজনীয়তা পূরণ হয় এবং হজম শক্তি উন্নত হয়।
ঠান্ডা আবহাওয়ায় শরীরকে উষ্ণ রাখে এক গ্লাস হলুদ দুধ, এর পাশাপাশি ভালো ঘুম হতে সাহায্য করে।
গরম জলে রক সল্ট আর লেবুর রস মিশিয়ে খেলেই হাজারো উপকারিতা পাবেন। ভিটামিন সি সমৃদ্ধ লেবু জল শরীর হাইড্রেট করে, হজমে উন্নতি করে এবং পেট ভার কমায়।