Tap to Read ➤

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ডায়েটে রাখুন এই পানীয়গুলি

বিশেষ ধরনের কিছু জুস এবং শরবতই পারে ত্বককে উজ্জ্বল করে তুলতে। তাই মসৃণ, উজ্জ্বল ত্বক পেতে প্রতিদিন পান করুন এই পানীয়গুলি।
Purabi Jana
প্রতিদিন সকালে এক গ্লাস গরম জলে মধু ও লেবুর রস মিশিয়ে পান করুন। এই পানীয় হজমে সহায়তা করে এবং অন্ত্র ভাল রাখে। ফলে ত্বক ভিতর থেকে পরিষ্কার এবং উজ্জ্বল হয়।
গাজর ও বিটে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা অক্সিডেটিভ স্ট্রেস প্রতিরোধ করে। ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না। গাজর ও বিটের জুস ফাইবার সমৃদ্ধ, যা মলত্যাগে সাহায্য করে এবং রক্ত শুদ্ধ করে।
শসার ডিটক্স ওয়াটার ত্বকের জ্বালাপোড়া কমায়, ত্বকের লালচে ভাব কমে এবং দাগছোপও দূর হয়। আপনি চাইলে এই পানীয়তে কয়েকটা পুদিনা পাতা ব্যবহার করতে পারেন।
আপেলের রস ত্বককে পুনরুজ্জীবিত করে। এছাড়াও, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার থাকার কারণে ত্বক উজ্জ্বল ও মসৃণ হয়।
গ্রিন টি বার্ধক্যের ছাপ ও অক্সিডেটিভ স্ট্রেস প্রতিরোধ করে। ব্রণ, পিম্পলের সমস্যা কমায়। এছাড়াও, সূর্য রশ্মির কারণে হওয়া ত্বকের নানা সমস্যা দূর করে এবং দাগছোপ হালকা করে।
হলুদ ব্রণর সমস্যা কমায় এবং ত্বক ভাল রাখে। হলুদ ডিটক্স পানীয় প্রস্তুত করতে, জলে কয়েকটি তাজা হলুদের টুকরো ফুটিয়ে নিন। এতে অর্ধেক লেবুর রস এবং মধু মিশিয়ে পান করুন।
অ্যাপেল সাইডার ভিনেগার ডিটক্সিফিকেশনে সাহায্য করে, ফলে ত্বক ভাল থাকে। ১-২ টেবিল চামচ ভিনেগার প্রায় দুই লিটার জলে মেশান। এতে সামান্য মধুও মেশাতে পারেন।