দোকান থেকে কেনা চায়ে ক্যাফেইনের পরিমাণ বেশি। আর, অতিরিক্ত ক্যাফেইন শরীরে গেলে নানা শারীরিক সমস্যা হতে পারে। তাই ক্যাফেইন-মুক্ত চা পানের অভ্যাস তৈরি করাই ভালো।
Purabi Jana
কেনা চায়ে ক্যাফেইনের পরিমাণ বেশি। আর, অতিরিক্ত ক্যাফেইন শরীরে গেলে বুক ধড়ফড়, রক্তচাপ বাড়তে পারে এবং ডিহাইড্রেশনেও ভুগতে পারেন।
বমি বমি ভাব এবং মাথা ঘোরাও কিন্তু শরীরে উচ্চ ক্যাফেইনের কারণে হয়।
ক্যামোমাইল চা ভালো ঘুম হতে সাহায্য করে এবং স্ট্রেস, উদ্বেগ কমায়। ক্যান্সার, ডায়াবেটিস-সহ বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে।
লেমনগ্রাস চা হজম শক্তি বাড়ায়, পেট পরিষ্কার রাখে, কোলেস্টেরলের মাত্রা কমায়, স্ট্রেস ও অনিদ্রার সমস্যা কমায়। ওজন কমাতেও কার্যকর। আরও অনেক রোগ প্রতিরোধে সাহায্য করে এই চা।
ইমিউনিটি বাড়ানো, পিরিয়ডের ব্যথা কমানো, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এবং সর্দি-কাশি নিরাময় ছাড়াও আরও অনেক উপকারিতা মেলে আদা চা থেকে। আপনি চাইলে এতে লেবু ও মধু মেশাতে পারেন।
পেপারমিন্ট চা বিভিন্ন সংক্রমণের হাত থেকে আমাদের শরীরকে রক্ষা করে, পেটের নানা সমস্যা দূর করে।
ফলের চায়ে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন থাকে, যা শরীরকে ভালো ভাবে ডিটক্সিফাই করে।