সাধারণত লিকার চা, দুধ চা বা গ্রিন টি-রই জনপ্রিয়তা বেশি। কিন্তু কখনও লেমনগ্রাস চা খেয়েছেন? ঔষধি গুণে ভরপুর লেমনগ্রাস। এর সুগন্ধ অনেকটা লেবুর মতো, তাই একে লেমনগ্রাস বলা হয়।
Purabi Jana
লেমনগ্রাস হজমের সমস্যা দূর করে। বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, পেট ভার কমাতে সাহায্য করে লেমনগ্রাস। গবেষণায় দেখা গেছে, লেমনগ্রাস গ্যাস্ট্রিক আলসার সারাতেও কার্যকর।
লেমনগ্রাসে প্রচুর পরিমাণে পটাসিয়াম থাকে। এটি উচ্চ রক্তচাপ কমায় এবং রক্ত সঞ্চালন বাড়ায়। গবেষণায় দেখা গেছে, লেমনগ্রাস রক্তচাপ কমাতে দারুণ কার্যকর।
লেমনগ্রাস চা মেটাবলিজম বাড়াতে এবং ওজন কমাতে সাহায্য করে। লেমনগ্রাসের পলিফেনল যৌগ এবং ক্যাফিন উপাদান এনার্জি ব্যয় এবং ফ্যাট অক্সিডেশন বাড়ায়। যার ফলে ওজন হ্রাস হয়।
গবেষণা অনুসারে, লেমনগ্রাস অ্যান্টিঅক্সিডেন্টে পূর্ণ। এই অ্যান্টিঅক্সিডেন্টে ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রয়েছে, যার ফলে ক্যান্সার কোষ বিকাশে বাধা পায়।
লেমনগ্রাস উদ্বেগ এবং স্ট্রেস উপশম করতে সাহায্য করে। মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টার পরামর্শ দেয়, উদ্বেগ এবং স্ট্রেস কমাতে লেমনগ্রাসের গন্ধ নেওয়ার।
লেমনগ্রাস উচ্চ কোলেস্টেরল এবং হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। গবেষণায় দেখা গেছে, লেমনগ্রাস খাওয়ার ফলে কোলেস্টেরলের মাত্রা কমে এবং হার্ট সুস্থ রাখে।
গবেষণা অনুসারে, লেমনগ্রাসের অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য দাঁতের ক্ষয়ের জন্য দায়ী স্ট্রেপ্টোকক্কাস স্যাঙ্গুইনিস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
টাটকা লেমনগ্রাস জলে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিন। জলে লেমনগ্রাসের টুকরোগুলো দিয়ে ১০ মিনিট ফোটান। ফুটতে ফুটতে লেমনগ্রাসের পাতাগুলি বিবর্ণ হয়ে এলে চা ছেঁকে নিন। এতে ১ টেবিল চামচ মধু মিশিয়ে গরম গরম পরিবেশন করুন।