জোয়ানের এমন অনেক গুণ আছে, যা নিমেষেই বিভিন্ন শারীরিক সমস্যা দূর করতে পারে। শুধু জোয়ান খেতে ভালো না লাগলে জোয়ানের জল বানিয়ে খেতে পারেন। প্রতিদিন সকালে খালি পেটে জোয়ানের জল খাওয়ার অগুনতি উপকারিতা রয়েছে।
Purabi Jana
প্রতিদিন সকালে খালি পেটে জোয়ানের জল পান করা ওজন কমার ক্ষেত্রে দারুণ কার্যকর।
জোয়ান পুষ্টিকে সম্পূর্ণরূপে শোষণ করতে সাহায্য করে, যার ফলে চর্বি জমে না এবং ওজন হ্রাস হয়। এতে এসেনশিয়াল অয়েল থাইমল-এর উপস্থিতির কারণে বিপাক বৃদ্ধিতেও সহায়তা করে।
মেটাবলিজম ত্বরান্বিত করতে খুবই উপকারী জোয়ানের জল। এটি হজম প্রক্রিয়ায় সাহায্য করে, বদহজম রোধ করে এবং বিপাকীয় কার্যকলাপ বাড়ায়। তাছাড়া, জোয়ানের জল কোষ্ঠকাঠিন্য এবং স্থূলতা প্রতিরোধ করতে দারুণ কার্যকর।
আপনি যদি ফোঁড়া, চুলকানি বা একজিমায় ভুগছেন, তাহলে এক মুঠো জোয়ান হালকা গরম জল দিয়ে পেস্ট করে সেই জায়গায় লাগান। এতে ফোঁড়া, ব্রণ থেকে মুক্তি পেতে পারবেন।
গ্যাস্ট্রিকের সমস্যায় যারা তাদের জোয়ানের জল পান করার পরামর্শ দেওয়া হয়। এটি পেটে ব্যথা কমায়। খালি পেটে এই জল পান করলে অন্ত্রের এনজাইমগুলি সক্রিয় হয়। এতে হজমে প্রক্রিয়ায় উন্নতি এবং অ্যাসিডিটির সমস্যা দূর হয়।
জোয়ানের জল হাঁপানি রোগীদের জন্য খুব সহায়ক। এটি এয়ার প্যাসেজ শিথিল করতে সাহায্য করে এবং ফুসফুস ও pharynx পরিষ্কার রাখে।
জোয়ান কোলেস্টেরল কমাতে দারুণ কার্যকর। খারাপ কোলেস্টেরল ফ্যাট বার্ন করতে দেয় না, ফলে শরীরে চর্বি জমতে থাকে। জোয়ানের জল ওজন কমাতে সাহায্য করার পাশাপাশি ডায়াবেটিস, স্ট্রোক এবং কার্ডিওভাসকুলার রোগও দূরে রাখে।