Tap to Read ➤

চুল পড়া কমাতে এই হেয়ার প্যাক ব্যবহার করুন

আমাদের ঘরে এমন কিছু উপাদান আছে, যেগুলো কাজে লাগিয়ে আপনি সহজেই কিছু হেয়ার প্যাক বা হেয়ার মাস্ক বানিয়ে নিতে পারেন, যা আমাদের চুলের স্বাস্থ্যের জন্যে খুবই উপকারি।
Purabi Jana
অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, হরমোনাল ইমব্যালেন্স, স্বাস্থ্য সমস্যা, চুলের সঠিক যত্ন না নেওয়া, ঘুম-খাবারের অনিয়ম, দূষণ, বাইরের ধুলোবালি, এসব কারণে চুলের পড়ার সমস্যা দিন দিন বেড়েই যাচ্ছে।
১টি ডিম ভাল করে ফেটিয়ে নিন। এর সঙ্গে এক কাপ দুধ, ২ টেবিল চামচ লেবুর রস, ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে চুল এবং স্ক্যাল্পে লাগান। শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন।
২টি পাকা কলা, ১ টেবিল চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ নারকেল তেল, ১ টেবিল চামচ মধু একসঙ্গে মিশ্রিত করুন। মাথার ত্বকে এবং চুলে এই মিশ্রণটি ভাল ভাবে প্রয়োগ করুন। পাঁচ মিনিট পর হালকা গরম জলে মাথা ধুয়ে ফেলুন।
১ কাপ দই, টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনেগার, ১ টেবিল চামচ মধু ভাল করে মিশ্রিত করুন। এই মিশ্রণটি চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত লাগান। ১৫ মিনিট পর ঠান্ডা জলে চুল ধুয়ে ফেলুন।
১টি ছোটো পাকা অ্যাভোকাডো, ১/২ কাপ দুধ, ১ টেবিল চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ আমন্ড অয়েল ভাল ভাবে মিশ্রিত করুন। এই মাস্কটি পুরো চুলে ভাল ভাবে লাগান। ১৫ মিনিট পর ঠান্ডা জলে চুল ধুয়ে ফেলুন।
২ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ১০-১২টি ফ্রেশ কারি পাতা দিয়ে ফোটান। তারপর তেল হালকা ঠান্ডা হলে স্ক্যাল্প এবং চুলে ভাল ভাবে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে নিন।
২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল, ব্র্যান্ডি ২ টেবিল চামচ এবং একটি ডিম একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি আপনার মাথার ত্বকে এবং চুলে লাগিয়ে ম্যাসাজ করুন। ৩০ মিনিট রাখার পর ঠান্ডা জলে মাথা ধুয়ে ফেলুন।