শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি প্রবেশ না করলে কিন্তু বড়সড় সমস্যা দেখা দিতে পারে। দেখা গিয়েছে, ভিটামিন ডি-এর অভাব ঘটলে মানুষ মানসিকভাবেও শান্তিতে থাকেন না।
Purabi Jana
শরীরে ভিটামিন ডি এর ঘাটতির লক্ষণগুলি হল- ক্লান্তি, অবসাদ, হাড়ে ব্যথা, পেশীতে ব্যথা, ডিপ্রেশন, ঘুমের অভাব, অতিরিক্ত চুল পড়া, খিদে না হওয়া, ক্ষতস্থান শুকোতে সমস্যা, ওজন বাড়তে থাকা, ইত্যাদি।
ডিমের কুসুম ভিটামিন ডি-এর ভান্ডার বলা যেতে পারে। তাই আপনার রোজকার খাদ্যতালিকায় অবশ্যই ডিম রাখুন।
কমলালেবু ভিটামিন সি-এর ভাণ্ডার হলেও, এটি আমাদের শরীরে ভিটামিন ডি-ও প্রদান করতে পারে।
যারা ভিটামিন ডি-এর ঘাটতিতে ভুগছেন, তারা অবশ্যই রোজ দুধ খান। দুধের সঙ্গে এক চিমটি হলুদ মিশিয়ে খেলে দ্বিগুণ উপকারিতা পাওয়া যায়।
শরীরে ভিটামিন ডি এর ঘাটতি পূরণে মাশরুমের জুড়ি মেলা ভার।
শরীরে ভিটামিন ডি এর মাত্রা বাড়াতে আমন্ড ও পালং শাক একসঙ্গে ব্লেন্ড করে স্মুদি বানিয়ে খেতে পারেন।
স্যালমন, টুনা, ম্যাকেরেলের মতো ফ্যাটি ফিশ ভিটামিন ডি সমৃদ্ধ। তাছাড়া, এই মাছগুলি ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা ৩ সমৃদ্ধ, যা অনাক্রম্যতা বৃদ্ধিতে সহায়তা করে এবং শরীরে শক্তি জোগায়।