এমন কিছু খাবার রয়েছে, যেগুলি অত্যধিক খাওয়ার ফলে অকাল বার্ধক্য দেখা দেয়। বয়সের তুলনায় অনেক বেশি বয়স্ক দেখায়। জেনে নিন, কোন কোন খাবার অত্যধিক খাওয়ার ফলে বার্ধক্য প্রক্রিয়া আরও দ্রুত হয়।
Purabi Jana
অকাল বার্ধক্য না চাইলে আজই ত্যাগ করুন অ্যালকোহল। অত্যধিক অ্যালকোহল সেবনে ত্বকে বলিরেখা, কোলাজেন হ্রাস, লালচেভাব, ডিহাইড্রেশন এবং ফোলাভাব দেখা দেয়।
চিনি বা মিষ্টি শরীরে দ্রুত বার্ধক্য ঘটায়। চিনি কেবল ওজন বাড়ায় না, পাশাপাশি বলিরেখা, ত্বক ঝুলে যাওয়া এবং স্বাস্থ্যও খারাপ করে।
লবণ বেশি খেলে শরীর ডিহাইড্রেট হয়। এছাড়াও, খাবারে অতিরিক্ত লবণ ব্যবহার করলে কিডনির রোগ, উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। এর পাশাপাশি আপনাকে জীর্ণ ও বৃদ্ধ দেখায়।
চর্বিযুক্ত মাংস একেবারেই খাওয়া উচিত নয়। অত্যধিক চর্বিযুক্ত মাংস খাওয়ার ফলে ইমিউন সিস্টেমের উপর খারাপ প্রভাব পড়ে এবং স্বাস্থ্যের বিরাট ক্ষতি হয়।
ফাস্ট ফুডে ট্রান্স ফ্যাটি অ্যাসিড থাকে, যার ফলে ধমনীতে ব্লকেজ সৃষ্টি হয়। এর ফলে শরীরে চর্বি জমা হয়। ট্রান্স ফ্যাট কোষের তরলতা হ্রাস করে, লিভারে খারাপ প্রভাব ফেলে এবং দ্রুত বার্ধক্য ডেকে আনে।
গম শরীরের বার্ধক্য প্রক্রিয়াকে আরও দ্রুত করে, কারণ এতে AGEs নামক একটি যৌগ রয়েছে। গম বেশি খাওয়ার ফলে ডায়াবেটিস এবং কোষের ক্ষতি হতে পারে। এটি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয় এবং বার্ধক্যকে আরও দ্রুততর করে।
চিনি হল এনার্জি ড্রিংকসের প্রধান উপাদান, যা বার্ধক্য প্রক্রিয়াকে দ্রুততর করে। এর ফলে বলিরেখা ও ফাইন লাইনস-এর বিকাশ ঘটে।
ভুট্টায় উচ্চ মাত্রায় ফ্রুক্টোজ থাকে, যা শরীরে ওমেগা ৬ এবং ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে। এর ফলে অকাল বার্ধক্য দেখা দেয়।
ক্যাফেইন মূত্রবর্ধক হিসেবে কাজ করে, যার ফলে ডিহাইড্রেশন দেখা দেয়। এছাড়াও, ত্বকে বলিরেখা, ফাইন লাইনস, নিস্তেজতা এবং শুষ্কভাব দেখা দেয়। ডিহাইড্রেশন অকাল বার্ধক্য সৃষ্টি করে, যার ফলে বয়সের তুলনায় অনেক বেশি বয়স্ক দেখায়।