ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে এই বদভ্যাসগুলি আজই ত্যাগ করুন
অস্বাস্থ্যকর জীবনযাপন ছাড়াও, দৈনন্দিন জীবনে কিছু বাজে অভ্যাসের কারণে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।
Purabi Jana
ব্লাড সুগার বাড়ার কারণে শরীরে নানা জটিলতা দেখা দেয়। চোখ, কিডনি, লিভার, হার্ট ও পায়ে বিভিন্ন সমস্যা দেখা দিতে শুরু করে। এমনকি ডায়াবেটিস প্রাণঘাতীও হতে পারে।
ব্রেকফাস্ট না করে একেবারে দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার করলে রক্তে শর্করার পরিমাণ বাড়তে থাকে।
খুব বেশি রোদ পোহানোর ফলেও রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে।
CDC-র মতে, কফি ডায়াবেটিস রোগীদের জন্য একেবারেই ভাল নয়। এমনকি চিনি ছাড়াও স্বাস্থ্যকর নয়।
ঠিকমতো ঘুম না হলে বা ঘুমের অভাবের কারণে রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে।
মাড়ির রোগ হলেও রক্তে শর্করার মাত্রা বাড়ে। এর ফলে টাইপ ২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে।
শরীরে অপর্যাপ্ত জলও রক্তে উচ্চ শর্করার কারণ। ডিহাইড্রেশনের কারণে হাইপারগ্লাইসেমিয়া হতে পারে। রক্তে উচ্চ শর্করার কারণে ঘন ঘন প্রস্রাব হয়, ফলে ডিহাইড্রেশন আরও গুরুতর দিকে যায়।