দ্রুত ওজন কমাতে চাইলে আজই ত্যাগ করুন এই পানীয়গুলো
জেনে নিন, কোন কোন পানীয় আদতেই ওজন কমাতে কোনও কাজে আসে না।
Purabi Jana
ওজন কমাতে আমরা যোগব্যায়াম, জিম, মেডিটেশন, মর্ণিং ওয়াকের পাশাপাশি দৈনন্দিন খাদ্যাভাসেও অনেক পরিবর্তন আনি। কম ক্যালোরি যুক্ত খাবার তো তালিকায় থাকেই, এছাড়াও থাকে বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর পানীয়ও।
অনেক পানীয় দ্রুত ওজন কমাতে সাহায্য করে, কিন্তু এমন অনেক পানীয় আছে যেগুলি স্রেফ নামে চলে এবং আদতে তা ওজন কমাতে কোনও কাজে আসে না।
আপেলের রস আসলেই বেশ অস্বাস্থ্যকর। এই ফলের রসে উচ্চ চিনি এবং ক্যালোরি থাকে, যে কারণে এটি ওজন কমানোর পরিবর্তে ওজন বাড়িয়ে দেয়। আপেলের রসে ভিটামিন অবশ্যই রয়েছে, তবে চিনির পরিমাণ অত্যধিক।
কমলালেবুর রসে প্রচুর পরিমাণে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ (HFCS) রয়েছে। HFCS কর্ন স্টার্চ থেকে পাওয়া যায় এবং এটি চিনির চেয়েও সস্তা। তাই অনেক খাদ্য প্রস্তুতকারক সংস্থা এটি ব্যবহার করতে পছন্দ করেন। এটি চিনির চেয়েও মিষ্টি এবং শরীরে আরও দ্রুত শোষিত হয়।
বোতলবন্দি ফলের রস বা স্মুদিতে রয়েছে বিপুল পরিমাণে কৃত্রিম চিনি। সেখানে সংরক্ষণের জন্য মেশানো হয় নানা ক্ষতিকারক উপাদান। আর, এই সব উপাদান থাকার কারণে অস্বাভাবিক ভাবে বাড়িয়ে তোলে শরীরের ওজন।
বিভিন্ন ফ্লেভারের কফি এবং কোল্ড কফি ওজন কমানোর ক্ষেত্রে খুবই অস্বাস্থ্যকর। আপনি যদি প্রতিদিন এই ধরনের কফি পান করেন, তাহলে আপনার খুব সহজেই এক সপ্তাহে আধা কেজি ওজন বাড়তে পারে। তবে, ওজন কমাতে চাইলে ব্ল্যাক কফি সর্বদা স্বাস্থ্যকর বিকল্প।
এক ক্যান সোডাতে প্রায় ১২ চা চামচ চিনি এবং প্রায় ১৩০ ক্যালোরি থাকে। একটি চকোলেট বারের তুলনায়ও দ্বিগুণ চিনি থাকে এতে।