Tap to Read ➤

শীতকালে খুশকি সারানোর ঘরোয়া টোটকা

এখন বাজারে অ্যান্টি-ড্যানড্রফ শ্যাম্পু, লোশন, তেল, কন্ডিশনারের ছড়াছড়ি। তবে সেগুলিতে থাকা কেমিকেলের প্রভাবে উল্টে চুলের ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়ে। জেনে নিন বেশ কিছু এমন ঘরোয়া উপায়, যেগুলি খুশকির সমস্যা সহজেই দূর করতে সক্ষম।
Purabi Jana
ভেজা চুল এবং স্ক্যাল্পে ভাল ভাবে বেকিং সোডা লাগান। এক-দুই মিনিট রেখে জল দিয়ে চুল ভাল ভাবে ধুয়ে ফেলুন।
একটি বাটিতে লেবুর রস এবং দই মিশিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। ১০ মিনিট রেখে দিন। তারপরে ভালভাবে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দু'বার এই প্রতিকারটি ব্যবহার করতে পারেন।
নিম পাতার পেস্ট স্ক্যাল্পে লাগিয়ে কমপক্ষে ১০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জলে চুল ধুয়ে ফেলুন।
সম পরিমাণ জল এবং অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন। চুল ধোওয়ার পরে এটি প্রয়োগ করুন। শুকিয়ে গেলে আবার মাথা ধুয়ে ফেলুন।
ডিম জিঙ্ক এবং বায়োটিন সমৃদ্ধ। এই দুই উপাদান একসঙ্গে স্ক্যাল্প ও চুল খুব ভাল রাখে।
বাদাম হেলদি ফ্যাট, জিঙ্ক এবং আরও অনেক ভিটামিন ও পুষ্টি সমৃদ্ধ, যা আমাদের স্ক্যাল্প ও চুল খুব ভাল রাখে।
কলা জিঙ্ক এবং বায়োটিন সমৃদ্ধ, যা স্ক্যাল্প ও চুলকে পুরোপুরি সুরক্ষা প্রদান করে।
অলিভ অয়েল হেলদি ফ্যাট সমৃদ্ধ এবং এতে অন্যান্য পুষ্টিও রয়েছে। এটি চুল ও স্ক্যাল্প ভাল রাখে। এই তেল স্ক্যাল্পে সরাসরি প্রয়োগ করতে পারেন।