Tap to Read ➤

ত্বকে বার্ধক্যের ছাপ রোধ করতে রোজ খান এই ফলগুলি

বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র বাইরে থেকে ত্বকের যত্ন নেওয়া যথেষ্ট নয়। ত্বক দাগহীন, টানটান রাখতে গেলে শারীরিকভাবেও সুস্থ থাকা জরুরি। এই কাজে আপনাকে সাহায্য করতে পারে বিভিন্ন ধরনের ফল।
Purabi Jana
ফ্ল্যাভোনয়েড সমৃদ্ধ ব্লুবেরি ত্বককে টানটান রাখতে সাহায্য করে। এতে রয়েছে ভিটামিন সি, কে এবং আরও অনেক পুষ্টিগুণ, যা ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না এবং কোষের ক্ষতিও প্রতিরোধ করে।
বার্ধক্য বিরোধী খাবারগুলির মধ্যে অন্যতম অ্যাভোকাডো। এতে রয়েছে পটাসিয়াম, ভিটামিন এ, সি, ই, কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বক টানটান রাখতে সাহায্য করে।
বেদানায় সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম এবং প্রচুর প্রোটিন রয়েছে। এ ছাড়াও, ভিটামিন সি, ডি, ই এবং কে এর মতো গুরুত্বপূর্ণ যৌগও বিদ্যামান। এই সমস্ত যৌগগুলি ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না। ত্বক টানটান রাখতে সাহায্য় করে।
তরমুজ ভিটামিন সি, ই এবং কে, সেলেনিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, পটাসিয়াম, প্রোটিন এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ। শুধুমাত্র গরমকালেই স্বস্তি দেয় না, ত্বককে বার্ধক্যের ছাপ পড়া থেকেও রক্ষা করে তরমুজ।
টমেটোতে রয়েছে লাইকোপেন। এটি এর ধরনের নন-প্রো ভিটামিন এ ক্যারোটিনয়েড, যা ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে। তাছাড়া, টমেটোয় থাকা ফ্ল্যাভোনয়েডস অকাল বার্ধক্যের হাত থেকে বাঁচায়।
স্ট্রবেরিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য। স্ট্রবেরি অক্সিডেটিভ স্ট্রেস প্রতিরোধ করে এবং ত্বককে টানটান রাখতে সাহায্য় করে।
লেবু ভিটামিন সি-এর দুর্দান্ত উৎস। ভিটামিন সি এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে ফ্রি র‌্যাডিক্যালের প্রভাব থেকে রক্ষা করে, ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখে। এছাড়াও, এতে থাকা ফ্ল্যাভোনয়েড ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না।