Tap to Read ➤

চুল যাবতীয় সমস্যা দূর করবে কমলালেবু!

ভিটামিন সি-তে ভরপুর কমলালেবু স্বাস্থ্যের পাশাপাশি ত্বক ও চুলেরও ভীষণ উপকারে আসে। কমলালেবুর রস, খোসা, শাঁস, সব কিছুই আপনার রূপচর্চার কাজে লাগতে পারে।
Purabi Jana
চুলে উজ্জ্বলতা ফেরায়, স্ক্যাল্পে পুষ্টি জোগায় কমলালেবুর তেল। দু'টি কমলালেবুর খোসা গুঁড়ো করে তার সঙ্গে কমলার রস মেশান। এই মিশ্রণে নারকেল মিশিয়ে ২-৩ দিন সূর্যের আলোয় রাখুন। তারপর ব্যবহার করুন।
একটি কমলালেবুর সঙ্গে অর্ধেক আপেল পিষে নিন। এতে কমলালেবুর খোসার গুঁড়োও মেশাতে পারেন। এই মাস্কটি চুল ও স্ক্যাল্পে লাগিয়ে শুকোতে দিন। তারপর শ্যাম্পু করে নিন।
এক টেবিল চামচ তাজা কমলার রসে অ্যালোভেরা জেল ভালো ভাবে মেশান। শ্যাম্পু করার আগে এই মিশ্রণটি চুলে লাগান। তারপর শ্যাম্পু করে নিন।
কমলালেবুর রস বা শুকনো খোসার গুঁড়োর সঙ্গে মধু মিশিয়ে নিন। শ্যাম্পু করা চুলে এই মিশ্রণটি লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।
কমলালেবুর ভিটামিন সি উপাদান খুশকি থেকে মুক্তি দিতে সাহায্য করে। হেয়ার অয়েলে কমলার রস বা কমলার খোসার গুঁড়ো মিশিয়ে চুল ও স্ক্যাল্পে ম্যাসাজ করুন।
কমলালেবুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। আর, এই সব উপাদানই চুলের বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করে।
চুলকে মসৃণ, উজ্জ্বল এবং ঘন করে তোলে কমলালেবু। হেয়ার অয়েলের সঙ্গে কমলার রস বা খোসার গুঁড়ো মিশিয়ে চুলে আধা ঘণ্টা লাগিয়ে রাখুন। তারপরে শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন।